
গৌরীশংকর মহাপাত্র, আবেশভূমি ডিজিটাল, মেদিনীপুর পূর্ব পশ্চিম ও ঝাড়গ্ৰাম।রামনগর রামনগর-২ ব্লকের দেপাল পঞ্চায়েতের কলেজমোড় “আমরা ক’জন” ক্লাব এর পরিচালনায় শ্রীশ্রী মনসামাতার পূজার্চনা ও অন্নমহোৎসব অনুষ্ঠিত হয় বুধবার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে অন্নপ্রসাদ বিতরণে অংশগ্রহণ করেন রামনগর- ১ পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার, ছিলেন বাড়সোলেমানপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অশোক প্রধান, ক্লাবের পক্ষে চৈতন্যচরণ মাইতি, প্রদীপ দাস,রবীন্দ্র সামন্ত, কল্যাণ সামন্ত, রতন হাজরা প্রমুখ সদস্য।
