
রাজকুমার মহাপাত্র, আবেশভূমি ডিজিটাল মেদিনীপুর পূর্ব পশ্চিম ও ঝাড়গ্রাম।ভগবানপুর-১ পঞ্চায়েত সমিতিতে দ্বাদশ বর্ষ এগরা মহকুমা বইমেলা নিয়ে পর্যালোচনা হয় বৃহস্পতিবার। বইমেলার সার্বিক বিক্রি বাট্টা, ব্লক ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা গুলিতে অঞ্চল ভিত্তিকঅংশগ্রহণ ,সাংস্কৃতিক সংগঠন গুলির অংশগ্রহণ, ব্লকের পঞ্চায়েত গুলির সহযোগিতা, সার্বিক আয় ব্যায়, ত্রয়োদশ বই মেলা নিয়ে নানান প্রস্তাব উঠে আসে। পঞ্চায়েত সমিতির সভাপতি ও বিডিও মেলাকে সর্বাঙ্গ সুন্দর ও গণমুখী তোলার ক্ষেত্রে প্রয়োজনীয় পরামর্শদেন, পঞ্চায়েত গুলির সহযোগিতা বৃদ্ধির পরামর্শ দেন। ব্লক থেকে বেশি সংখ্যক আজীবন ও সহযোগী সদস্য বৃদ্ধি নিয়েও আলোচনা হয়। মেলা মঞ্চে সম্বর্ধনার বিশেষ দিনে প্রশাসনিক কাজে বাইরে থাকা অতিথি দের এ দিন স্মারক তুলে দেওয়া হয়।পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সুন্দর পন্ডা ও বিডিও বিকাশ নস্করের হাতে স্মারক তুলেদিয়ে সম্মাননা জানান মেলা কমিটি ও এগরা প্রেসক্লাবের সম্পাদক গৌরীশঙ্কর মহাপাত্র, কার্যকরী সভাপতি বীরকুমার শী, প্রতিযোগিতা বিভাগের কনভেনার তপন কুমার মন্ডল ,মেলার ভগবানপুর-১ ব্লক কো-অর্ডিনেটর আশীষ মাহেশ, বিকাশ পণ্ডিত এবং শিবশঙ্কর মাহেশ প্রমুখ।
