গৌরীশংকর মহাপাত্র ও রাজকুমার মহাপাত্র,আবেশভূমি ডিজিটাল, মেদিনীপুর পূর্ব পশ্চিম ও ঝাড়গ্ৰাম।পূর্ব মেদিনীপুর জেলাশাসক জেলার ২২৩টি পঞ্চায়েতের সচিব ,নির্মাণ সহায়ক ও পঞ্চায়েত কর্মী মিলে প্রায় ৪২৭ জনের বদলির নির্দেশ দিয়েছেন১৬মে। এই নির্দেশে পটাশপুর-২ ব্লকের মথুরা পঞ্চায়েতের সচিব ও নির্মাণ সহায়কের বিদায় সম্বর্ধনা জ্ঞাপন হয়। বৃহস্পতিবার পঞ্চায়েতে মিটিং হলে এক সভায় নির্মাণ সহায়ক সুখেন সরেন এবং সচিব বিনয় মন্ডলকে পুষ্পস্তবক,কাংসপাত্রে ফল ও উপহার সামগ্রী দিয়ে বিদায় সম্বর্ধনা জ্ঞাপন করেন পঞ্চায়েত প্রধান মৌসুমী দাস প্রধান ও উপপ্রধান সত্যেন পন্ডা।মহতি পর্বে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মানস রায়, মৎস্য কর্মাধ্যক্ষ কৃষ্ণেন্দু রায় চৌধুরী, পঞ্চায়েতের দল নেতা নিরুপম পাহাড়ি সহ পঞ্চায়েত সদস্য সদস্যা ও পঞ্চায়েত কর্মীগণ। ছিলেন স্বসহায়ক দলের সদস‍্যাগণ। সচিব বিনয় মন্ডল যাচ্ছেন নন্দকুমার ব্লকের বরগোদাগোদার পঞ্চায়েতেআর চার জায়গায় আসছেন নন্দকুমার ব্লকের সরবেড়িয়া জলপাই -১ পঞ্চায়েতের সুমনা গিরি। অপরদিকে নির্মাণ সহায়ক সুখেন সরেন যাচ্ছেন চন্ডিপুর ব্লকের ঈশ্বরপুর পঞ্চায়েতে তার জায়গায় আসছেন দেশপ্রাণ ব্লক এর বামুনিয়া পঞ্চায়েতের অনুপ কুমার মাইতি।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *