
গৌরীশংকর মহাপাত্র ও রাজকুমার মহাপাত্র,আবেশভূমি ডিজিটাল, মেদিনীপুর পূর্ব পশ্চিম ও ঝাড়গ্ৰাম। পটাশপুর-২ ব্লকের মথুরা পঞ্চায়েতের পানিয়া সংসদে নব নির্মিত আইসিডিএস কেন্দ্রের উদ্বোধন হয় মঙ্গলবার। ফিতা কেটে দীপজ্বেলে বারচৌকা বাঁধের কোলে দক্ষিণে পন্ডাদের দানকৃত জমিতে “পানিয়া সুসংহত শিশু বিকাশ কেন্দ্র” এর নব নির্মিত স্কুলগৃহের উদ্বোধন করেন পটাশপুর-২ বিডিও শঙ্খ ঘোষ।সঙ্গে পঞ্চায়েত সমিতির সভাপতি স্বপন কুমার মাইতি, পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মানস রায় , জেলা পরিষদ সদস্য গোলোকেশ নন্দ গোস্বামী, মৃনাল কান্তি দাস ও প্রনতি আচার্য্য,স্থানীয় পঞ্চায়েত প্রধান মৌসুমী দাস প্রধান, সি ডি পি ও পটাশপুর-২, স্থানীয় উপ প্রধান সত্যেন পন্ডা। ছিলেন পঁচেট পঞ্চায়েত প্রধান সুরজিৎ মাইতি, স্থানীয় পঞ্চায়েত ও পঞ্চায়েত সদস্য নিরূপম পাহাড়ি, মংরাজ সংসদের প্রাক্তন পঞ্চায়েত সদস্য রামশঙ্কর মহাপাত্র, সমাজসেবী বরুণ গিরি, গোবিন্দ প্রধান, মথুরা অঞ্চল ভি বি ডি সি এর সকল সদস্য ও সদস্যা, স্বনির্ভর গোষ্ঠীর সদস্যা।দীর্ঘদিন পরিকাঠামোর অভাবে অস্থায়ী ঘরে এই কেন্দ্রটি চলছিল। স্থানীয় শিশুদের পঠন পাঠন এর যথাযথ পরিবেশ ছিল না। এবার নিজেদের ঘর পাওয়ায় খুশি কেন্দ্রের পুড়ুয়াসহ গ্রামবাসী। এমন সুন্দর পরিকাঠামো পাওয়ায় সকলকে ধন্যবাদ জানান কেন্দ্রের কর্মী সাধনা দাস।