
গৌরীশংকর মহাপাত্র ও রাজকুমার মহাপাত্র,আবেশভূমি ডিজিটাল: মেদিনীপুর পূর্ব পশ্চিম ও ঝাড়গ্ৰাম।পটাশপুর ২ ব্লকের আড়গোয়াল পঞ্চায়েতের পক্ষে পঞ্চায়েত কর্মীদের ও প্রাক্তন প্রধানদের সম্বর্ধনা জ্ঞাপনের আয়োজন হয় বৃহস্পতিবার।এদিন পঞ্চায়েতের বিদায়ী পঞ্চায়েত কর্মী, প্রাক্তন প্রধান,উপ প্রধানদেরও ফুল,ব্যাজ, উত্তরীয় ও উপহার সামগ্রী দিয়ে সম্বর্ধনা জানান পঞ্চায়েত। স্বাগত ভাষণে সভার সভাপতি পঞ্চায়েত প্রধান মালেক আলি জানান এদিন পঞ্চায়েতের বিদায়ী সহায়ক উৎপল কয়েল, নির্মাণ সহায়ক গোপীনাথ কালী, অবসরপ্রাপ্ত সচিব দিলীপ কুমার কুইলা, দায়িত্বপ্রাপ্ত এক্সিকিউটিভ মাধব চন্দ্র শীট, ২০১৪ থেকে বিদায়ী পঞ্চায়েত প্রধান যথাক্রমে শিবানী নন্দ গোস্বামী, মৌমিতা সর্দার পাল, অর্পিতা বর, ভারপ্রাপ্ত প্রধান অপরের সাঁতরা, জেলা পরিষদ সদস্য গোলকেশ নন্দগোস্বামী, পটাশপুর ১ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি পীযুষ কান্তি পন্ডাকে সম্বর্ধনা জ্ঞাপন হয়। এরা সকলেই পঞ্চায়েত ও পঞ্চায়েত এলাকার মানোন্নয়নে আপ্রাণ সহযোগিতা করেছেন। তাদের তাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে বর্তমান বোর্ডের এই এমন পদক্ষেপ যাতে বর্তমান প্রজন্ম সমৃদ্ধ হতে পারে। আগামী দিনে এই পঞ্চায়েতে আসবেন নিজের মত ভেবে দরদ দিয়ে মানুষকে পরিষেবা দিতে অনুপ্রাণিত হন। একই সঙ্গে যারা নতুন আসছেন তাদের কি আজ সম্বর্ধনা দেওয়া হচ্ছে? এই প্রশ্নের উত্তরে প্রধান জানান “👌তাদেরও সম্মানিত করার আয়োজন ছিল কিন্তু তারা এই নির্দিষ্ট সময়ের মধ্যে পঞ্চায়েতে যোগদান করতে না পারায় পরবর্তী সময়ে তাদের সম্বর্ধনা জ্ঞাপন করা হবে।সঞ্চালনায় প্রাক্তন উপ প্রধান অপরেশ সাঁতরা। শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন পঞ্চায়েতের উপপ্রধান রুমা প্রধান।