
গৌরীশঙ্কর মহাপাত্র,আবেশভূমি ডিজিটাল, মেদিনীপুর পূর্ব পশ্চিম ও ঝাড়গ্রাম।: পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর-২ ব্লকের খাড়ে ৫০ টাকা নিয়ে চালকের সঙ্গে চলছে তর্ক। শুক্রবার সকালে ঘটনাটি এগরা – বাজকুল রোডের খাড় ব্রীজের কাছে। চাঁদালরা চাইছে ৫০০ টাকা। চালক ৫০ টাকার বেশি দিতে নারাজ। তাই অন্তত ১৫ মিনিট ধরে দাঁড়িয়ে গাড়ির সারি। অবাধে চলছে চাঁদা তোলা। মহরমের এখনো ১ মাসের বেশি সময় বাকি। উদ্যোক্তারা বেশি চাপ নিতে নারাজ। আগে থেকেই কোমর বেঁধে রাজ্য সড়কে চলছে চাঁদা তোলা। বিপজ্জনক ভাবে সারি দিয়ে দাঁড়িয়ে রয়েছে মালবাহী গাড়ি। রাস্তার পাশেই আবার ইমারতি দ্রব্য মজুত।যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা।কুস্থল পটাশপুর থানা থেকে প্রায় ৮ এগরা মহকুমা শাসক ও মহকুমা পুলিশ আধিকারিকের করণ থেকে প্রায় দেড় থেকে ২ কিমি দূরে এতে হতবাক স্থানীয়রা।
