
গৌরীশঙ্কর মহাপাত্র ও রাজকুমার মহাপাত্র,আবেশভূমি ডিজিটাল :পূর্ব মেদিনীপুরের পটাশপুর ২ ব্লকের পানিয়া সারদাবাড় রামকৃষ্ণ শিক্ষাসদন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে রবীন্দ্রনাথ ও স্বামী বিবেকানন্দের আবক্ষ মূর্তির আবরণ উম্মোচন, গ্রন্থাগারের উদ্বোধন , নবীন বরন এবং চলতি সনে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে কৃতী ছাত্র ছাত্রীদের সংবর্ধনা আয়োজন হয় বুধবার। জাতীয় পতাকা ও স্কুলের পতাকা উত্তলন, দুই মনিষীদের ফিতা কেটে আবরণ উন্মোচনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতি জনাব হাবিবুর রহমান ও পটাশপুর-২ ব্লকের বিডিও শঙ্খ ঘটক। সঙ্গে উপস্থিত জেলাপরিষদের সদস্য সমবায়ী গোলকেশ নন্দ গোস্বামী, পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মানস রায়, শিক্ষা কর্মাধ্যক্ষ বন্দনা জানা , জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ দুর্গাপদ পাহাড়ি ও মৎস্য কর্মাধ্যক্ষ কৃষ্ণেন্দু রায় চৌধুরী,অমর্ষি চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক খুকুরানী দাস, খাড় হাইস্কুলের প্রধান শিক্ষক শিক্ষারত্ন কমল কুমার পন্ডা, আড়গোয়াল পঞ্চায়েতের প্রাক্তন উপ প্রধান সমবায়ী অপরেশ সাঁতরা,বিদ্যাসাগর বাঙ্কের প্রাক্তন আধিকারিক আশিষ কুমার দাস, প্রাক্তন সম্পাদক বলাই লাল দাস ও সমবায়ী ক্ষিতীন্দ্রনাথ পাত্র প্রমুখ।ছিলেন দুই আবক্ষ মূর্ত্তির দাতা ইটাবেড়িয়া মহামায়া রাইস মিলের উদ্যোগপতি বিভীষণ বেরা ও কমিটির প্রয়াত সতীশ চন্দ্র মাইতির স্মৃতিতে সমাজসেবী শ্রীমত্যা রেখা রানী মাইতি, সমাজসেবী প্রবোধচন্দ্র দাস গোরাচাঁদ মাইতি, ডা শ্যামল রায় চৌধুরী প্রমুখ।স্বাগত ভাষণে দুই মহাপুরুষের আবক্ষ মূর্তি স্থাপন, পাঠাগার উদ্বোধন, নবীনবরণসহ গুচ্ছ কর্মসূচির প্রাসঙ্গিকতা সহ বিদ্যালয়ের গৌরবোজ্জ্বল ইতিহাস তুলে উপস্থিত সকলকে সমৃদ্ধ করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক পীযুষ কান্তি জানা।সঞ্চালনায় বিদ্যালয়ের সহশিক্ষক শীতল প্রসাদ শীট ও সহশিক্ষিকা শ্রেয়া দাস মহাপাত্র। অতিথিগণ তাদের প্রাসঙ্গিক বক্তব্যে প্রত্যন্ত গ্ৰামের এই বিদ্যালয়ের পঠন পাঠন, ছাত্র-ছাত্রীদের ফলাফল, সাংস্কৃতিক মানোন্নয়ন, পরিকাঠামে সহ সার্বিক ক্ষেত্রে সন্তোষ প্রকাশ করেন এবং বিদ্যালয়ের শ্রীবৃদ্ধিতে পাশে থাকার আশ্বাস দেন।সভায় পৌরোহিত্য করেন পরিচালন কমিটির সভাপতি মৃণাল কান্তি কর, অনুষ্ঠান সু সম্পন্ন হওয়ায় তিনি শেষে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।