
গৌরীশঙ্কর মহাপাত্র ও রাজকুমার মহাপাত্র,আবেশভূমি ডিজিটাল, মেদিনীপুর পূর্ব পশ্চিম ও ঝাড়গ্ৰাম :বিশ্ব রক্তদাতা দিবসে রামনগরের অভিনব প্রয়াস ওয়েল ফেয়ার ট্রাস্টের রক্তদান উৎসব হয় শনিবার। রামনগর পানবাজার অ্যাসোসিয়েশন সংলগ্ন কালী মন্দির প্রাঙ্গনে রক্তদান শিবির ও রক্তের গ্ৰুপ নির্ণয় শিবির হয়। শুরুতে ১২ জুন গুজরাটের আমেদাবাদে বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নীরবতা পালন ও সন্তপ্ত পরিবার বর্গকে সমবেদনা জানানোর মধ্য দিয়ে শিবিরের উদ্বোধন করেন সংস্থা সভাপতি দেবব্রত সামন্ত ,সম্পাদক তমাল সাউ কোষাধ্যক্ষ দেবব্রত মাইতি। মহতী পর্বে উপস্থিত কমিটির অঞ্জন পট্টনায়ক অমলেন্দু জানা সৌমেন্দু গিরি দেবপ্রসাদ মাইতি পৌলমী মহাপাত্র প্রমুখ।স্বাগত ভাষণে সংস্থা সম্পাদক জানান গ্ৰীষ্মকালিন রক্তের সংকট মোচনেএমন উদ্যোগ। শুধু রক্তদান নয়, সংস্থা সারা বৎসর বিভিন্ন সামাজিক উদ্যোগ গ্রহণ করে,সবুজায়ণের বার্তাদিতে শিবিরে রক্তদাতাদের চারাগাছ দিয়ে সম্মানিত করার আয়োজন, পুজোয় গরীব দুস্থ শিশুদের মুখে হাসি ফোটাতে নতুন পোষাক পূজা উপহারের ব্যবস্থা করা হয়। শিবিরে ৫০ জন মহিলা সহ ১২৯ জন রক্ত দান করেন।কাঁথি ব্লাড ব্যাঙ্কের তরফে রক্ত সংগ্রহ করে। রক্তদান শিবির চলাকালীন উপস্থিত ◊


