
গৌরীশঙ্কর মহাপাত্র ও রাজকুমার মহাপাত্র,আবেশভূমি ডিজিটাল :কবিতার কাগজ ও বাসুদেবপুর রেড রোজ ক্লাবের প্রয়াসে কবিতার কাগজের সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন হয় রবিবার। কাঁথি প্রভাত কুমার কলেজের বিবেকানন্দ সভা গৃহে কবি সম্মেলন, পত্রিকা প্রকাশ ও সম্মাননা জ্ঞাপন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পত্রিকার স্থায়ী সভাপতি কবি এস মহিউদ্দিন।অতিথির আসনে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা সাহিত্যের অধ্যাপক কবি ড অংশুমান কর, কবি অরবিন্দ সরকার, কবি অমৃত মাইতি, অধ্যাপক কবি লক্ষণ কর্মকার, বলাগেড়িয়া কেন্দ্রীয় সমবায় ব্যাংকের ভাইস চেয়ারম্যান তথা বাসুদেবপুর রেড রোজ ক্লাবের ক্রীড়া সম্পাদক পার্থসারথি দাস, নয়াপুট হাইস্কুলের প্রধান শিক্ষক বসন্ত কুমার ঘোড়াই, ড বাপ্পাদিত্য মাইতি, সোমনাথ দাস প্রমুখ।বিভিন্ন ক্ষেত্রে প্রথিতযশা প্রায়( ৩০)জন কবি সাহিত্যিকদের স্মারক ও উপহার সামগ্রী দিয়ে সংবর্ধনা জানানো হয়।কবি অরবিন্দ সরকার, হরপ্রসাদ সাউ, প্রদীপ্ত খাটুয়া, তাপস ওঝাসহ ৮ জনকে কবি নিত্যানন্দ পুরস্কার, জীবনকৃতি পুরস্কার দেওয়া হয় বীরকুমার শী, বেলা খাতুন, বৃন্দাবন গিরি, তপন তরফদার সহ ৮ জনকে।বনলতা সেন পুরস্কার দেওয়া হয় নরেশ জানা, কৃতি সুন্দর পাল, মুকুল মাইতি বিথীকা পড়ুয়া সহ ৭জনকে এবং ভগিনী নিবেদিতা স্মারক দেওয়া হয় সোমা ঘোষ, নিমাই মাইতি ,বসন্ত কুমার ঘোড়াই ,বলরাম করন সহ ৭ জনকে। অনুষ্ঠানে দেবাশীষ প্রধান সম্পাদিত “দয়-পিয়ারির গলি”, “অঙ্কুরিশা” পত্রিকার সম্পাদক বিমল মন্ডল সম্পাদিত “সুকান্ত সংখ্যা” এবং “শব্দপথ” পত্রিকা সম্পাদক প্রদীপ্ত খাটুয়া সম্পাদিত “রবীন্দ্রসংখ্যা” উদ্বোধন করেন ড অংশুমান কর ।অনুষ্ঠানে কবিতা পড়েন কবি অখিলেশ সুর, কিশোর নাগ ,পবিত্র ভোক্তা, হরিহর গায়েন ,বেলাল উদ্দিন, লক্ষীকান্ত মন্ডল, অলকা জানা ,মিঠু সিং, নরেশ জানা, অঞ্জন দাস ,দেবাশিস মিশ্র, সিদ্ধেশ্বর পয়ড়্যা, বেলা খাতুন ,গৌতম পাত্র ,প্রবীর সামন্ত ,শঙ্খ শুভ্রপাত্র, সোমা ঘোষ,দেবাশীষ মাঝি, সাথি মাইতি, তপতী মিশ্র আচার্য, মহুয়া জানা প্রমুখ।সঞ্চালনায় কবি দিলীপ জানা। ধন্যবাদ জানান কবিতার কাগজের সম্পাদক দেবাশীষ প্রধান।