গৌরীশঙ্কর মহাপাত্র ও রাজকুমার মহাপাত্র,আবেশভূমি ডিজিটাল: মাধ্যমিক পরীক্ষার রিভিউয়ের ফলাফল বুধবার প্রকাশিত হয়। ফলাফল ঘোষণায় পূর্ব মেদিনীপুর জেলার এগরা রামকৃষ্ণ শিক্ষামন্দির (মিলন মন্দির) এর ছাত্র রূপম দীক্ষিত রাজ্য মেধা তালিকায় প্রথম দশের মধ্যে নবম স্থান এবং কাঁথি মডেল ইনস্টিটিউশন এর সোহম করণ দশম স্থান করে নেয়। প্রাথমিক ফলাফলে এরা প্রথম দশে ছিল না। তেমনি রিভিউ-র ফলে মেধাতালিকায় চতুর্থ স্থানাধিকারী দ্বিতীয় স্থান অর্জন করে।শিক্ষামন্ত্রী জানিয়েছেন রিভিউর ফলে ১২, ৪৬৮ জনের পরীক্ষার্থীর প্রাপ্ত নম্বর বদলেছে।২ মে ফল

    প্রকাশের ৪৮ দিনের মাথায় ফল প্রকাশিত হল।রূপম দীক্ষিত তিনটি বিষয়ে তিন নাম্বার বেড়ে সর্বমোট নাম্বার হল ৬৮৭, বর্তমানে সে মাধ্যমিকের মেধা তালিকায় নবম স্থানে। রূপম দীক্ষিতের এই সাফল্য গোটা শিক্ষা প্রতিষ্ঠান ও এগরা মহকুমার গর্বের বিষয়। রুপমের বাবা পানিপারুল মুক্তেশ্বর হাই স্কুলের বাংলা ভাষা শিক্ষক উমাশঙ্কর দীক্ষিত। সে বর্তমান এগরা ঝাঁটুলাল হাই স্কুলের একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র। তার ইচ্ছে সে ভবিষ্যতে ডাক্তার হতে চায়। স্বাভাবিক ফলাফলে এবছর মেধা তালিকা থেকে এগরা মহকুমা বাদ পড়েছিল। সেই হৃতগৌরব তুলে রুপম মহকুমাকেও গর্বিত করল‌।শিক্ষক শিক্ষিকারা তার এই ফলাফলে আনন্দ প্রকাশ করেছেন এবং ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানিয়েছেন।স্কুটিনিতে -৩ নম্বর বাড়ায় কাঁথি মডেল ইনস্টিটিউশনের এর সোহম করন (৬৮৬ )মেধা তালিকার দশম স্থান করে নেয়।মেধাতালিকার চতুর্থ স্থানে থাকা পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি মডেল ইনস্টিটিউশন এর সুপ্রতীক মান্না(৬৯২) থেকে -২ নম্বর বৃদ্ধি পাওয়ায় (৬৯৪) সে চতুর্থ স্থান থেকে দ্বিতীয় স্থানে জায়গা করে নেয়। এর আগে মেধাতালিকায় ৬৬ জন পরীক্ষার্থী ছিল। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে, মাধ্যমিকের নম্বর যাচাই (স্ক্রুটিনি) এবং খাতা পুনর্মূল্যায়ন (রিভিউ)-এর ফল প্রকাশের পর ওই তালিকায় জায়গা পেয়েছে আরও ৯ জনযুক্ত হওয়ায় সেই সংখ্যা হল ৭৪।

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *