গৌরীশঙ্কর মহাপাত্র ও রাজকুমার মহাপাত্র,আবেশভূমি ডিজিটাল : আটের দশকে এলাকার ঐতিহ্যবাহী চ‍্যারিটি যাত্রা দল “ভার্গব অপেরা” যাত্রামোদিদের এক উজ্জ্বল অধ‍্যায়। সেই ধারার উত্তরসূরি রূপে এগরা-২ ব্লকের ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংগঠন বালিঘাই জগন্নাথ জীউ সেবা সমিতি ১৬ দিনব্যাপী রথের মেলা ও ১৫ দিন ব‍্যাপি চিত্তাকর্ষক সৌখিন যাত্রা প্রতিযোগিতার উদ্বোধন করে সোমবার। বালিঘাই বারোয়ারি তলায় যাত্রা মঞ্চে মঙ্গল দ্বীপ জ্বেলে ১৫দিনের যাত্রা প্রতিযোগিতার উদ্বোধন করেন সেবা সমিতির কর্ণধার আশীষ ধাওয়া ও বিচারক মন্ডলীর অন্যতম নাট্যকার দীপক নন্দী। ছিলেন সেবা সমিতির কার্যকরী সভাপতি অহীন্দ্রকুমার রায়, সহ-সভাপতি শঙ্কর নারায়ণ মিশ্র, যুগ্ম সহ-সম্পাদ বিরোজাকান্ত প্রধান, সদস্য তপন কুমার মন্ডল, শিশির কুমার মাইতি, কোষাধ্যক্ষ ধনঞ্জয় সিংহ প্রমূখ।

    পৌরহিত‍্য করেন সেবা সমিতির স্থায়ী সভাপতি অম্বিকেশ মহাপাত্র।আয়োজকদের পক্ষে যাত্রা প্রতিযোগিতার বিচারক মন্ডলী দীপক নন্দীদের ও যাত্রা দলের কর্মকর্তাকে বরণ করে নেওয়া হয়। স্বাগত ভাষণে সেবা
      সমিতির কর্ণধার একালের দানবীর আশীষ ধাওয়া বলেন- গ্রামবাংলায় বিপর্যয়ের মুখে পড়া এ্যামেচার যাত্রা সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে সেবা সমিতির এমন উদ্যোগ। ১৫ দিন ধরে যাত্রা প্রতিযোগিতার সঙ্গে থাকছে বিভিন্ন সেবামূলক কর্মসূচি। রথ উপলক্ষে শনিবার “বৃহন্নলা”দের সংবর্ধনা, রবিবার মাধ্যমিকে ৯০ শতাংশ এবং উচ্চমাধ্যমিকে ৮৫ শতাংশ বা তদূর্ধ্ব প্রাপ্ত “কৃতি ছাত্র-ছাত্রী”দের সম্বর্ধনা। সোমবার “মুক ও বধির”দের সম্বর্ধনা, মঙ্গলবার “কাকমারা” দের সম্বর্ধনা বুধবার,বৃহস্পতিবার ক ও খ গ্রুপের রথ প্রতিযোগিতা, শুক্রবার ব্লাডের গ্রুপ নির্ণয় ও বিনা ব‍্যায়ে সুগার পরীক্ষা শিবির। ৮ জুলাই যাত্রা প্রতিযোগিতা সহ সমস্ত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সান্ধ্যকালীন মনোজ্ঞ বিচিত্রা অনুষ্ঠানের মধ্য দিয়ে ১৫ দিনের যাত্রা প্রতিযোগিতা ও রথের মেলা সমাপ্তি ঘটবে।
      সমগ্ৰ অনুষ্ঠানের সঞ্চালনায় সংস্কার যুগ্ম সহ সম্পাদক প্রধান। উদ্বোধনী অনুষ্ঠান শেষে “মথুরা মা শীতলা যাত্রা সংস্থা” নিবেদিত ভৈরব গঙ্গোপাধ্যায় রচিত ঐতিহাসিক যাত্রা পালা “বেগম আসমান তারা” মঞ্চস্থ হয়। উৎসাহী যাত্রা মোদীদের ভিড় ছিল প্রশংসনীয়।

        Share

        Leave a Reply

        Your email address will not be published. Required fields are marked *