গৌরীশঙ্কর মহাপাত্র ও রাজকুমার মহাপাত্র, দৈনিক আবেশভূমি :বিবেকজ্যোতি কলেজের উদ্যোগে পাঁশকুড়া ১ নম্বর পঞ্চায়েতের উত্তর মেচোগ্রাম, দক্ষিণ মেচগ্রাম, পূর্ব পীতপুর, পলসা ও মহৎপুর ৫ টি গ্ৰামে ডেঙ্গু ও ডাইরিয়া নিয়ে এক সচেতনতামূলক র‍্যালি ও প্রচার অভিযান হয় শনিবার।কলেজের বর্তমান শিক্ষার্থী,

    প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক ও অশিক্ষক কর্মীরা কর্মসূচিতে অংশগ্রহণ করেন। মাইকের মাধ্যমে এলাকার বাসিন্দাদের উদ্দেশে ডেঙ্গু ও ডাইরিয়া সচেতনতার বার্তা প্রচার করা হয়। গ্রামে ঘুরে ঘুরে মানুষের সঙ্গে কথা বলেন, ঘর ও বাজার এলাকায় ব্লিচিং পাউডার ছড়ান এবং ব্লিচিং পাউডার প্যাকেট বিতরণ করেন।এই কর্মসূচিতে একটি বিশেষ লিফলেটও বিতরণ হয়, যাতে ডেঙ্গু ও ডাইরিয়ার লক্ষণ, করণীয় ও প্রতিরোধ মূলক পদক্ষেপ সম্পর্কে বিস্তারিতভাবে জানানো হয়।কলেজের অধ্যক্ষ ড. সুমন্ত কুমার খাঁড়া বলেন, “এই সময়টাতে চারপাশে ডেঙ্গু ও ডাইরিয়ার প্রকোপ দেখা যায়। তাই আমাদের কলেজের NSS ইউনিণ্টের উদ্যোগে এই সচেতনতা কর্মসূচি নেওয়া হয়। শিক্ষার্থীদের শুধু
      পড়াশোনাই নয়, সমাজকল্যাণমূলক কাজেও যুক্ত করা আমাদের উদ্দেশ্য।”
      এই কর্মসূচি ‘উন্নত ভারত অভিযান’-এর অংশ হিসেবে অনুষ্ঠিত হয়েছে এবং এলাকাবাসীর মধ্যে ইতিবাচক প্রভাব ফেলেছে। বহু গ্রামবাসী জানিয়েছেন, শিক্ষার্থীদের এমন সমাজ সচেতন ভূমিকা ভবিষ্যতের জন্য এক আশার আলো।

        Share

        Leave a Reply

        Your email address will not be published. Required fields are marked *