
গৌরীশঙ্কর মহাপাত্র ও রাজকুমার মহাপাত্র,আবেশভূমি : আমার জীবন মানুষের পাশে থেকে সেবা করার জীবনের শেষ দিন পর্যন্ত আমি ও আমার সেবা সমিতি দিয়ে তাই করব। আমার ভালো দেখা যার দায়িত্ব তিনি করবেন;আমি তো উপলক্ষ মাত্র। প্রভু জগন্নাথের কাছে আমার প্রার্থনা তিনি যেন আমাকে শেষ দিন পর্যন্ত সেই শক্তি ও সাহস জুগিয়ে যান। ব্লকের সাহাপুর মৌজার দেড় বিঘা জায়গা অনাথ আশ্রম ও বৃদ্ধাশ্রমর জন্য ২৫ জুন দানপত্র দলিল করেছেন জায়গার দুই শরিক ভুবনমোহন সিংহ ও লক্ষণ সিংহ। এক বছরের মধ্যে আমরা ওই দুটি প্রতিষ্ঠান এলাকাকে উপহার দেব। ছাত্র-ছাত্রীদের বলব পঠন পাঠনের সঙ্গে প্রকৃত মানুষ হও, বাবা-মা গুরুজনকে শ্রদ্ধা কর, জীবনে প্রতিষ্ঠিত হয়ে বিপন্ন মানুষের পাশে থেকে সেবা করার সংকল্প নাও।এগরা-২ ব্লকের বালিঘাই জগন্নাথ জীউ সেবা সমিতির রথযাত্রা উপলক্ষে ১৬ দিন ব্যাপী রথের মেলা ও ১৫ দিনব্যাপী চিন্তাকর্ষক যাত্রা প্রতিযোগিতার সপ্তম দিন রবিবার ছিল কৃতি ছাত্র-ছাত্রী, গুণীজন সংবর্ধনা ৪ দিব্যাঙ্গকে ট্রাই সাইকেল বিতরণ ও একটি স্কুলসহ চারটি সংস্থাকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে স্বাগত বক্তব্য রাখতে গিয়ে কথাগুলি বলেন বালিঘাই জগন্নাথ জীউ সেবা সমিতির কর্ণধার এককালের দানবীর আশীষ ধাওয়া।অনুষ্ঠানে মাধ্যমিকে রাজ্যে মেধা তালিকায় এগরা রামকৃষ্ণ মিলন মন্দিরের রূপম দীক্ষিত, উচ্চমাধ্যমিকে এগরা ঝাটুলার হাইস্কুলের কৃতি ছাত্রী জৈৎসী ঘোষ, এবং এগর স্বর্ণময়ী বালিকা বিদ্যালয়ের বরর্ণীতা হাজারকে বিশেষ ভাবে সম্বর্ধনা জানান হয়। পাশাপাশি মাধ্যমিকে ৯০ শতাংশ এবং উচ্চমাধ্যমিকে ৮৫ শতাংশ নম্বর পাওয়া ব্লকের কৃতি ৭২ জন ছাত্র ছাত্রীকে পুষ্পস্তবক ,ব্যাচ, মানপত্র, ব্যাগ ও ডিক্সনারী সহ উপহার সামগ্রী দিয়ে সম্বর্ধিত করা হয়। দাউদপুর গ্ৰামের অনিল কুমার বারিক, ঊর্ধবপুর গ্ৰামের রামকৃষ্ণ জানা, এগরা পৌরসভার আক্লাবাদ গ্ৰামের শেখ আব্দুল মান্নান এবং পটাশপুর -২ ব্লকের খাড় গ্রামের শিবশঙ্কর পাহাড়ি সহ ৪ দিব্যাঙ্গকে ট্রাই সাইকেল, দাউদপুর নটবর হাইস্কুলের রান্নাঘর নির্মাণে দ্বিতীয় কিস্তির আর্থিক সহায়তা, ছোট নলগেড়িয়া বিদ্যাসাগর ক্লাবে বিদ্যাসাগরের মূর্তি স্থাপন এবং মির্জাপুর চন্ডী মন্দিরের চালা নির্মাণে আর্থিক সহায়তার চেকগুলি তুলে দেওয়া হয়। পাশাপাশি গুণীজন হিসেবে বিধায়ক তরুন কুমার মাইতি, জাতীয় শিক্ষক ড প্রণব কুমার পট্টনায়ক ,পটাশপুর-২ পঞ্চায়েত সমিতির সভাপতি স্বপন কুমার মাইতি, রামনগর-১ পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই চরণ সার, জেলা পরিষদের সদস্য গোলকেশ নন্দ গোস্বামী ও প্রদীপ কুমার বর,সাউথখন্ড গ্রাম পঞ্চায়েত প্রধান বিজন বন্ধু বাগ ও বিবেকানন্দ পঞ্চায়েত প্রধান মণীষা গুচ্ছাইতকে স্মারক, উত্তরীয়, জগন্নাথ বলরাম সুভদ্রার রৌপ্য মূর্তি সহ কাংস গামলায় উপহার সামগ্রী দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন হয়। কৃতি ছাত্র-ছাত্রী দের চরিত্র গঠন ও পঠন পাঠন বিষয়ে পরামর্শ মূলক বক্তব্য রাখেন সেবা সমিতির উপদেষ্টা বিধায়ক তথা পানিপারুল মুক্তেশ্বর হাই স্কুলের প্রধান শিক্ষক তরুণ কুমার মাইতি, জাতীয় শিক্ষক ড প্রনব কুমার পট্টনায়ক, জেলা পরিষদ সদস্য প্রদীপ বর, বিবেকানন্দ পঞ্চায়েত প্রধান মনীষা গুছাইৎ, এগরা উইকেয়ার ফাউন্ডেশনের সভাপতি উজ্জ্বয়িনী ব্যনার্জী, রামনগর-২ পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই চরণ সার। ছিলেন সংস্থার উপদেষ্টা মন্ডলীর সদস্য সাংবাদিক গৌরীশঙ্কর মহাপাত্র,এগরা-২ পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি প্রকাশ রায়চৌধুরী, কার্যকরী সভাপতি অহীন্দ্র কুমার রায়, সংস্থার যুগ্ম সহ সম্পাদক বিরজাকান্ত প্রধান, সহ সভাপতি শঙ্কর নারায়ণ মিশ্র, শিশির কুমার মাইতি, আনন্দ গোপাল আচার্য,কোষাধ্যক্ষ ধনঞ্জয় সিংহ সহ ব্লকের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধিগণ। সভায় পৌরহিত্য করেন কমিটির স্থায়ী সভাপতি বর্ষীয়ান সংগঠক অম্বিকেশ মহাপাত্র। মঞ্চ সহযোগিতায় মান গোবিন্দ জানা ,সোমনাথ প্রধান অঞ্জন পট্টনায়ক,বৈশাখী প্রধান, কাজল প্রধান, দেবিকা সামন্ত প্রমুখ।সঞ্চালনায় তপন কুমার মন্ডল ও যুগ্ম সহ সম্পাদক জন্মেঞ্জয় প্রধান। শেষে মুকুন্দপুর পূর্ব গোপীনাথপুর দিগন্ত নাট্য সংস্থার সামাজিক যাত্রাপালা “চেনা পৃথিবীর অচেনা মানুষ” মঞ্চস্থ হয়। সোমবার একই মঞ্চে বৈকালিক অনুষ্ঠানে মুক ও বধিরদের সম্বর্ধনা এবং রাতে মেদিনীপুর মা সারদা সৌখিন যাত্রা সংস্থার ” রক্ত দিয়ে মায়ের পূজা” , সামাজিক যাত্রাপালা মঞ্চস্থ হবে। শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান সেবা সমিতির সম্পাদক আশীষ ধাওয়া।