গৌরীশঙ্কর মহাপাত্র, এগরা : কামারডিহা মৈত্রী সংঘের উদ্যোগে নবম বর্ষ বসন্তোৎসব শুরু হয়। কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রতিমূরতিতে মাল্যদান করে উৎসবের শুভ সূচনা করেন ষড়রং এন এন হাই স্কুলের প্রধান শিক্ষক বীরকুমার শী। সভায় কাশ্মীরের শহীদ প্রতি শ্রদ্ধা জানিয়ে ভারতের বৈচিত্র্য এর মধ্যে ঐক্য রাখার আহ্বান জানান।

 

 

সম্পাদক তার স্বাগত ভাষণে জানান মায়ের আরাধনার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান এবং দুস্থদের বস্ত্রদান, ছাত্র ছাত্রীদের শিক্ষা সামগ্রী দান ও অন্যান্য জনসেবার উদ্যোগ নিয়েছে। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন বি এম ও এইচ ডাঃ অনিল কুমার মিশ্র, কামারডিহা জুনিয়র হাইস্কুলের প্রধান শিক্ষক বিপাশা প্রামাণিক প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন কামারডিহা প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক সুধাংশু সিংহ মহোদয়।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *