
গৌরীশঙ্কর মহাপাত্র , কাঁথি : কাঁথি সেন্ট্রালের জনমঙ্গল সমবায় সমিতির সংহতি হলে পূর্ব মেদিনীপুরের কাঁথি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শিশির অধিকারীর সমর্থনে পশ্চিম বঙ্গ তৃণমূল শিক্ষক সমিতির শিক্ষক সমাবেশ হয় শুক্রবার।
প্রার্থী শিশির অধিকারী কেন্দ্রে সর্বনাশা মোদি সরকারের নোট বন্দী, জি এস টি লাগু,পেট্টোপন্যের মূল্য বৃদ্ধি সহ জনবিরোধী নীতি গুলি উল্লেখ করে বিজেপি, কংগ্রেস, বামফ্রন্ট সহ বিরোধী দলের সমালোচনা করেন।বিরোধীদের এখন কাজ হয়েছে কুৎসা করা।উৎসবে অনুষ্ঠানে আপদে বিপদে এরা নেই, মানুষে মানুযে বিভেদ তৈরী এক শ্রেণীর কাজ হয়ে দাঁডিয়েছে। ১৯শে মোদী ফিনিশ, একে একে অধিকাংশ রাজ বিজেপির হাতছাড়া, ২৩মে দেখবেন ৪২এর ৪২। কৃষক, শ্রমিক, ছত্র যুব,আচার্যকুল সবার সহযোগিতা চান।

“বক্তব্য রাখেন সভাধিপতি দেবব্রত দাস, বিধায়ক বনশ্রী মাইতি, শিক্ষক সমিতির রাজ্য শ্যম পাত্র, জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতি মানস দাস, দেশপ্রাণ পঞ্চায়েতে সমিতির সহ সভাপতি তরুণ কুমার জানা ,কাঁথি -৩ ব্লক সভাপতি নন্দদুলাল মাইতি,পঞ্চায়েত সমিতির সভাপতি কৃষ্ণা দাস , সহ সভাপতি বিকাশ বেজ, কাঁথি ১ সভাপতি মৃন্ময় পন্ডা প্রমুখ। বক্তাগন উন্নয়নের নিরিখে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেশের চালিকাশক্তি হিসাবে দেখতে কাঁথি কেন্দ্রে শিশির বাবুকে ৪হাজারেরও বেশী ভোটে জয়যুক্ত করার আহ্বান জানান। সবাই বক্তব্যে শিশির অধিকারীর সাহচর্যের প্রসঙ্গ তোলেন ।প্রতি ক্ষেত্রে কিভাবে পিতার মত বিপদে আপদে পাশে থেকে সাহায্য করেছেন তার উল্লেখ্ করে পিতৃ ঋণ পরিশোধের সময় এসেছে বলে মনে করিয়ে দেন ধীরেন্দ্র নাথ পাত্র ও হরিসাধন দাস অধিকারী । জেলা তৃনমূল শিক্ষা সেলের সভাপতি জয়ন্ত দাস স্কুলের আগে ও পারে দলীয় কাজে নেতাকর্মীদের সঙ্গে শিক্ষক দের মাঠে নামার পরামর্শ দেন।সভায় পৌরোহিত্য করেনপ্রাথমিক শিক্ষক সমিতির মহকুমা সংগঠক প্রনয় গিরি। প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতি মানস দাস শিক্ষক স্বার্থে সরকারের পদক্ষেপ তুলে ধরেন এবং এই সরকার কিভাবে শিক্ষকদের শ্রীবৃদ্ধি সচেতন তা স্মরণ করিয়ে নির্বাচনে শিক্ষকদের সহযোগিতা চান। হলভর্তি ঘরে কাঁথি ও এগরা মহকুমার দলীয় শিক্ষক শিক্ষিকা সহ চক্র সভাপতি সম্পাদক উপস্থিত ছিলেন।
