
গৌরীশঙ্কর মহাপাত্র, কাঁথিঃ দেশপ্রান ব্লকের চালতি অঞ্চল তৃণমূল কংগ্রেসের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয় শুক্রবার বিকেলে। প্রার্থী শিশির অধিকারী বলেন
কি প্রেক্ষাপটে এই নির্বাচন, দেশের বিজেপি সরকারের
জন বিরোধী প্রদক্ষেপ গুলির উল্লেখ করে এই নির্বাচনে ফিনিশ করার কথা আয়হান জানান। নোট বন্দি , জি এস টি লাগু, পেট্রোপন্যের মূল্য বৃদ্ধি তে,সাধারণ মানুষের নিত্য যন্ত্রণা, কৃষক আত্মহত্যা করেছে, দিদির কৃষক বন্ধু পেনশন জানুয়ারিতে ঘোষণা, ঘোষণা মত তা পেতে শুরু করেছে। দিল্লিতে দিদির হাত শক্ত করতে তৃণমূল কে ঘাসফুলে ভোট দিন। বিরোধী দলকে ভোট দিয়ে অমূল্য ভোট নষ্ট না করার পরামর্শ দেন।দেশপ্রান ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তরুণ জানা শুভেন্দু অধিকারী ও শিশির বাবুর হাত ধরে দেশপ্রান ব্লকের সা্র্বিক উন্নয়নের ধারাবাহিক তা বজায় রাখতে শিশির বাবুকে পুনঃ নির্বাচিত করার আহ্বান জানান। সি পি এম এর সময়ে দেশপ্রান ব্লকের অন্ধকার দিন গুলি স্মরণ করিয়ে ভুলে যাতে তার যেন পুনরাবৃত্তি না হয় সে বিষয়ে সকলকে সচেষ্ঠ হতে বলেন।

সভায় ছিলেন দলের ব্লক সভাপতি বিরাজ কান্তি গুড়িয়া ও চেয়ারম্যান পুলিন নায়ক,দারিয়াপুর পঞ্চায়েতের উপ প্রধান সমবায়ী বলাই লাল পয়ড়্যা, জেলা পরিষদের প্রাক্তন শিক্ষা কর্মাধ্যক্ষ হাবিবুর রহমান, সেখ তবরেজ উদ্দিন, সেখ তাহের প্রমুখ।সকলে এ সরকারের আমলে কৃষক,শ্রমিক, ছাত্রযুব,চাকুরী জীবি মানুষের কল্যাণ্যে মুখ্যমন্ত্রী যে কাজ করেছেন তা উল্লেখ করে সবুজ সাথী,সবুজ শ্রী, কণ্যাশ্রী,যুবশ্রী, পিঙ্ক ক্যাব, কৃষক বন্ধু বৈতরনী পর্যন্ত ৫২-৫৫ টি গণ মুখী প্রকল্পের উল্লেখ করেন।

প্রারম্ভিক বক্তব্যে সভার সভাপতি চালতি পঞ্চায়েতেরপ্রধান তপন কুমার সামন্ত বলেন ,”কাজের নিরিখে গত আর্থিক বর্যে জেলায় সেরা হয়েছিল চালতি পঞ্চায়েত । পুরষ্কার স্বরূপ আমাদের প্রস্তাব মেনে পরিবহন ও পরিবেশ মন্ত্রী শুভেন্দু অধিকারী দারুয়া থেকে ভবানী মোড় পথবাতি উপহার দিয়েছেন কাজ চলেছে তা উদ্বোধন অপেক্ষায়।’ সভায় ১৬টি সংসদের সভাপতি ,সম্পাদক, নির্বাচিত সদস্য-সদস্যা ,সংঘ-মহা সংঘের সদস্যাউপস্থিত ছিলেন। সমগ্ৰ সভা সঞ্চালনায় ছিলেন জেলা পরিষদ সদস্য তথা চালতি নগেন্দ্র বিদ্যাপীঠের ভার প্রাপ্ত শিক্ষক সন্দীপ বেরা।
