শুভম সিং, কাঁথি : কয়েক বৎ সর ধরে রামনবমী পালিত হয় এ রাজ্যের সঙ্গে কাঁথি তেও৷ তবে রাজনৈতিক লড়াইয়ের মাঝে রামনবমীর সকালে জেলায় জেলায় রাস্তা জুড়ে রামনবমীর মিছিল হয় শনিবার৷

শ্রীরামনবমী উৎসব সমিতি কাঁথি জেলার উদ্যোগে কাঁথিতে পালন হল রামনবমী, আর তার পরেই রবিবার রয়েছে তৃণমূলের। আর কয়েক দিন বাদে পূর্ব মেদিনীপুর জেলায় লোকসভা নির্বাচন আর তার আগেই যাতে রামনবমীতে কোনও ধরণের অশান্তি না হয় তার কাঁথি শহরে জন্য ব্যাপক পুলিশ মোতায়েন হয়।

    .এদিন সকাল ১০.০০ নাগাদ কাঁথি সেন্ট্রাল বাসস্ট্যান্ড থেকে এই মিছিল শুরু হয় । তারপর ক‍্যানেল পাড় ভবতারিনী ঘুরে চৌরঙ্গী মোড় হয়ে পুরো কাঁথি শহর পরিক্রমা করে কয়েক হাজার মানুষের মিছিল। মিছিলে বড়দের সঙ্গে পা মিছিলে কচিকাঁচারাও ৷ মিছিলে র অগ্ৰভাগে সাধারণ সম্পাদক ননীগোপাল বেরা, সম্পাদক অসীম মিশ্র,সভাপতি ডঃ কে সি দাশ, কার্যকরী সভাপতি ডাঃ অজয় মাইতি প্রমুখ। এই মিছিলে পা মেলান বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি তপন মাইতিও। তিনি বলেন , এই মিছিল কোন রাজনৈতিক কর্মসূচীকে কেন্দ্র করে নয় । এই মিছিল সম্পূর্ণ ধর্মীয় যা ভক্তদেরকে সামিল করেছে আজ এক সাথে।সুদৃশ্য ট‍্যাবলো সহ বর্ণাঢ্য শোভাযাত্রা শহর পরিক্রমা করে।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *