
শুভম সিং, এগরা : পূর্ব মেদিনীপুর জেলার এগরা- ১ব্লকের ঋষি বঙ্কিমচন্দ্র পঞ্চায়েতর বরদা গ্ৰাম । এই গ্ৰামের প্রাচীন জগদ্ধাত্রীপূজা ১২৭৭ সালে জমিদার বংশের গদাধর বিশাল পূজো শুরু করেন । গ্ৰামের এই জগদ্ধাত্রী পূজা ১৫০ তম বর্ষে পদার্পন করল।
স্থানীয়দের কাছ থেকে শোনা বরদা গ্ৰামের “বিশাল পরিবার” জমিদার বংশ ছিল। তখন পূর্ব মেদিনীপুর জেলার এগরা থানার ঋষি বঙ্কিমচন্দ্র পঞ্চায়েতের বেশকিছুটা অংশ লাভ করেছিল বরদার বিশাল জমিদার পরিবার। পরিবারের বর্তমান প্রজন্মই এই পূজা চালাচ্ছেন বলে জানা গেছে ।
পরিবারের সদস্য অজয় কুমার বিশাল বলেন , “অতীত আমলের পদ্ধতি মেনেই জগদ্ধাত্রী পূজা হচ্ছে । সপ্তমী থেকে মায়ের আরাধনা শুরু হয় । দশমীতে রায়পরিবারের মহিলারা সিঁদুর খেলার মাধ্যমে মা কে বিদায় জানাহয়। “এই গ্ৰামে পূজা ছাড়াও বসে মেলা। বরদা গ্ৰামের বিশাল পরিবারের জগদ্ধাত্রী পূজাকে ঘিরে গ্ৰামবাসীরা আনন্দে উৎসবে মেতে ওঠে চৈত্র শেষের বাসন্তী পর্বের দিন গুলি।
