
গৌরীশঙ্কর মহাপাত্র ,কাঁথি : পূর্ব মেদিনীপুরে জেলার কাঁথি লোকসভা কেন্দ্রর তৃণমূল প্রর্থী শিশির অধিকারীর সমর্থনে দেশপ্রাণের ধোবাবেড়িয়া অঞ্চল তৃণমূলের কর্মীসভা হয় শনিবার। মুকুন্দপুরে অনুষ্ঠিত কর্মীসভায় মুখ্য আলোচক দেশপ্রান পঞ্চায়েত সমিতির।সহ সভাপতি তরুন জান বলেন আগের মত এবারও এ অঞ্চল থেকে আরও বেশি ভোট লিড চাই? সিদ্ধান্ত হয় ২১ এপ্রিল কশাফলিযা মন্দির সংলগ্ন মাঠে অঞ্চল সম্মেলন অনুষ্ঠিত হবে, প্রার্থী থাকেন।
এই লক্ষ্যে রবিবার থেকে বুথে বুথে সম্মেলন করা ,বাড়ি বাড়ি প্রচার করা, সরকারের গনমুখি পাইয়ে দেওয়া প্রকল্পের সুবিধা গুলো তুলে ধরার কথা হয়। ঐক্য মত প্রকাশ করেন দলের ব্লক সভাপতি বিরাজকান্তি গুড়িয়া,চেয়ারম্যান সমবায়ী পুলিন নায়ক,জেলা পরিষদ সদস্য তথা চালতি নগেন্দ্র বিদ্যাপীঠের ভারপ্রাপ্ত শিক্ষক সন্দীপ বের ,পঞ্চায়েতের প্রধান ফাল্গুনী মন্ডল ,প্রমুখ।সভায় পৌরোহিত্য করেন দলের অঞ্চল সভাপতি মলয় গিরি। কর্মী সভায় উপস্তিত সকলে ২১এর সম্মেলন সফল ও শিশির বাবুকে আরও বেশি লীড দেওয়ার শপথ নেয়।সকলকে ধন্যবাদ জানান যুব সভাপতি সবুজ মাইতি।
