
গৌরীশঙ্কর মহাপাত্র ও রাজকুমার মহাপাত্র, দৈনিক আবেশভূমি:ফের সাফল্যের শিরোনামে এগরা পাবলিক স্কুল। এবার উচ্চস্তরের অঙ্কন প্রতিযোগিতায় প্রথম ইরিনা রহমান।এ. এস. আই.এস.সি দ্বারা পরিচালিত ‘ফাদার জর্জ হেস লিটারারি ইভেন্ট রিজিওন্যাল স্তরের প্রতিযোগিতা আয়োজিত হয় ক্যালকাটা পাবলিক স্কুলে। জোনাল স্তরে সফল হওয়া বিভিন্ন ইংরেজি মাধ্যম স্কুলের প্রতিযোগীরা গতকাল রিজিওন্যাল স্তরে অংশগ্রহণ করে। উক্ত প্রতিযোগিতায় পূর্ব মেদিনীপুর জেলার ‘এগরা পাবলিক স্কুলের’ দশম শ্রেণির ছাত্রী ইরিনা রহমান অঙ্কন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে। এর পর জাতীয় স্তরে অংশগ্রহণ করবে সে। তার এই সাফল্যে উচ্ছ্বসিত বিদ্যালয়ের অধ্যক্ষ, সহ-অধ্যক্ষ, স্কুল পরিচালন কমিটি সহ ইরিনার বাবা-মা প্রত্যেকে। আগামী দিনে তার আরও বড়ো সাফল্যের জন্য আশাবাদী প্রত্যেকে।
