গৌরীশঙ্কর মহাপাত্র ও রাজকুমার মহাপাত্র, দৈনিক আবেশভূমি : পটাশপুর-২ ব্লকের মথুরা পঞ্চায়েতে মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প ,’আমাদের পাড়া, আমাদের সমাধান’ ব্লক প্রশাসনের পরিচালনায় এবং মথুরা পঞ্চায়েতের উদ্যোগে চতুর্থ পর্যায়ের ক্যাম্পটি হয় মঙ্গলবার বাল্যগোবিন্দপুর বালিকা বিদ্যালয়ে।স্থানীয় তিনটি বুথের জনগণের উপস্থিতিতে বিডিও শঙ্খ ঘটক এই শিবির ঘিরে সরকারের লক্ষ‍্য ও উদ্দেশ্য তুলে উন্নয়নে এলাকার চাহিদাকে গুরুত্ব দিয়ে অগ্রাধিকারের ভিত্তিতে একটি তালিকা সর্বসম্মতিক্রমে গ্রহণের কথা বলেন । এর পর তিনটি বুথ এলাকার নির্বাচক মন্ডলী বিদ্যালয়ের পৃথক তিনটি রুমে একজনকে সভাপতি করে তালিকা প্রস্তুত করে তালিকা তৈরী করে জমা দেওয়ার পর প্রথম থেকে পর্যায়ক্রমে প্রতি বুথে ১০ লক্ষ টাকার পর্যন্ত কাজ হবে বলে অবগত করান।পঞ্চায়েত সমিতির সভাপতি স্বপন কুমার মাইতি নানান এই প্রথম এমএলএ এম পি প্রধান সভাপতি নয় উন্নয়নের সরাসরি আমের গ্রামের খেটে খাওয়া মেহনতী মানুষের অংশগ্রহণ সুযোগ দিয়েছেন মুখ্যমন্ত্রী তাই তাকে ধন্যবাদ। উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ দুর্গাপদ পাহাড়ি, কৃষ্ণেন্দু রায়চৌধুরী, মানস রায়, জেলা পরিষদ সদস্য গোলকেশ নন্দ গোস্বামী ও প্রণতি আচার্য, পঞ্চায়েত প্রধান মৌসুমী দাস প্রধান, সমাজসেবী ও গণ সংগঠক গোবিন্দ প্রধান, বরুন গিরি, কৃষ্ণেন্দু সনবিগ্ৰাহী ও পঞ্চায়েত আধিকারিকগণ।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *