
দৈনিক আবেশভূমি; গৌরীশংকর মহাপাত্র: গ্রামীণ এলাকায় ভয়াবহ বন্যার পরিস্থিতি।ওড়িশার সূবর্ণরেখা নদীর জল বেড়ে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে পূর্ব মেদিনীপুরের বিভিন্ন গ্রামে। এগরা ১ ব্লকের সাহাড়া, চক মুরারি, আলিপুর ও রামনগর ১ ব্লকের বাধিয়া, কান্ডগ্রাম, বারোবাটিয়া সহ একাধিক গ্রাম প্লাবিত। বহু ঘরবাড়ি জলের তলায় চলে গেছে। গ্রামের মানুষ আতঙ্কে রয়েছেন। চাষের জমিও ডুবে যাওয়ায় ক্ষতির মুখে কৃষকরা। প্রশাসন ও জনপ্রতিনিধিরা বারবার পরিস্থিতি পরির্দশনে যাচ্ছেন।

গ্রামজুড়ে জলবন্দি মানুষের অসহায় অবস্থা।সূবর্ণরেখা নদীর জল দ্রুত বাড়তে থাকায় গ্রামজুড়ে আতঙ্ক ছড়িয়েছে। বহু পরিবার ঘরবন্দি হয়ে পড়েছেন। রাস্তা-ঘাট সব ডুবে যাওয়ায় বাইরে বেরোনো অসম্ভব হয়ে উঠেছে। অসুস্থ মানুষ ও বয়স্কদের নিয়ে পরিবারগুলো দ্বিগুণ সমস্যায় পড়েছেন। কোথাও কোথাও কাঁচা ঘর ভেঙে পড়েছে। হঠাৎ করে জল ঢুকে যাওয়ায় অনেকেই আশ্রয়হীন হয়ে পড়েছেন। শিশু ও মহিলাদের জন্য পরিস্থিতি আরও শঙ্কাজনক হয়ে উঠেছে।

