দৈনিক আবেশ ভূমি; গৌরী শংকর মহাপাত্র: কাঁথি এক নম্বর ব্লকের মাজিলাপুর এলাকার এক গৃহস্থের বাড়ি থেকে গরু চুরি করে এনে মারিশদা থানা এলাকার শেরপুর গ্রামে গরু হাটে গরু বিক্রি করতে এসে চোর সন্দেহে হাতেনাতে ধরা পড়লো এক ব্যক্তি। 

    ওই গরু হাট থেকে এক গরু ব্যবসায়ের কাছ থেকে খবর পেয়ে গরুর মালিক ছুটে আসে ওই হাটে ।এসে দেখেন গরু বিক্রি করার জন্য গরু চোর সহ গরুকে বেঁধে রাখে সেখানকার স্থানীয় ব্যবসায়ীরা। 

      ওই গরুর মালিক এসে চিহ্নিত করে তার গরুকে। পরে মারিশদা থানায় খবর দিলে পুলিশ এসে সন্দেহভাজন গরু চোরকে থানায় নিয়ে যান।

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *