
দৈনিক আবেশ ভূমি; গৌরী শংকর মহাপাত্র: এগরায় গণেশ পুজোয় দুষ্কৃতীদের হামলা। গ্রেপ্তার ১ যুবক। ঘটনাটি ঘটেছে গত কাল রাত প্রায় ৯. ৩০ মিনিট নাগাদ পূর্ব মেদিনীপুর জেলার এগরা পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের জগন্নাথপুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে গত কাল রাত্রে পুজো শেষ করে ঘট ভাসাতে যাওয়ার সময়ে বাইকে করে তিন দুষ্কৃতী ঘটনাস্থলে এসে চলন্ত বাইক থেকে হামলা চালায়। চলন্ত বাইক বাইকে থাকা কালীন আয়োজক সংস্থার এক সদস্য মানস পয়ড়াকে কিল, চড় মেরে পালতে গেলে স্থানীয়রা তাঁদের ধরে ফেলে। ঘটনাস্থলে ব্যাপক উত্তেজনা তৈরী হয়। ঐ তিন যুবকের বাড়ি এগরা ১ ব্লকের কসবা এগরার গ্রাম পঞ্চায়েতের এরেন্দা বস্তি এলাকায়। অভিযুক্ত যুবকের নাম নেশার সাহা, পিতা – জমিরুদ্দিন সাহা, বাড়ি এরেন্দা। তবে বাকিদের পরিচয় জানা যায়নি। উত্তেজিত জনতা ঐ যুবকদের আটকে রাখলে এরেন্দা বস্তি থেকে প্রায় ৫০/৬০ ঘটনাস্থলে আসলে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। ঘটনার খবর পেয়ে এগরা থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। তবে অভিযুক্ত নেশার সাহাকে আটক করে এগরা থানায় নিয়ে যায় পুলিশ। এর আগেও বহুবার জগন্নাথপুরে মারামারি ঘটনা হয়েছে বলে স্থানীয়দের অভিযোগ। তবে এই ঘটনায় এলাকায় চাপা উত্তেজনা রয়েছে।
