গৌরীশঙ্কর মহাপাত্র ও রাজকুমার মহাপাত্র,দৈনিক আবেশভূমি ২৮আগষ্ট : এগরা-১ ব্লকের আর বি সি পঞ্চায়েতের রামচন্দ্রপুর প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী হয় বৃহস্পতিবার।উপস্থিত থেকে কৃতিদের হাতে পুরস্কার তুলে দেন এলাকার বিধায়ক তথা পানিপারুল মুক্তেশ্বর হাই স্কুলের প্রথিতযশা প্রধান শিক্ষক তরুণ কুমার মাইতি। পড়াশোনার পাশাপাশি আনুসঙ্গিক বিষয় খেলাধুলা শরীরচর্চা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের সমান পারদর্শী হতে হবে। পুরস্কারে কি পেলে সেটা বড় কথা নয় ? অংশগ্রহণ করা এবং তাতে সাফল্য অর্জন করা মধ্য দিয়ে শরীর ও মনের বিকাশ ঘটে। বিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়নের প্রশ্নে তিনি পাশে থেকে সাধ্যমত সহযোগিতার আশ্বাস দেন।উপস্থিত ছিলেন প্রাক্তন পঞ্চায়েত সদস্য অনন্ত পাত্র, বীরেন মাইতি, পূজা মঞ্চের সভাপতি তারাপদ ভোল, সমাজসেবী স্বপন কুমার জানা

    ও বিদ্যালয়ের সহ-শিক্ষক শিক্ষিকা। স্বাগত ভাষণে বিদ্যালয়ের সামগ্রিক পরিস্থিতি তুলে ধরেন প্রধান শিক্ষক সোহম জ্যোতি প্রধান। পৌরহিত‍্য করেন পঞ্চায়েতের উপপ্রধান তথা ভি ই সির সভাপতি প্রতিভা দাসপ্রধান।সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনায় তাপস রানা ও অচিন্ত পাত্র। কয়েকদিনের অনুষ্ঠানের আজ সূচনা অনুষ্ঠান সুসম্পন্ন হওয়ায় উপস্থিত সকলকে ধন্যবাদ জানান প্রধান শিক্ষক।

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *