সঞ্জীব আচার্য্য; দৈনিক আবেশভুমি: জেলার প্রত্যন্ত গ্রামীণ এলাকায় দুর্গোপুজোর আয়োজন সাধারণত দেখা যায় না। বাড়ির তরুণ-তরুণীরা দূরে গিয়ে পুজোর আনন্দ উপভোগ করতে পারলেও সমস্যায় পড়েন গ্রামের বয়স্ক মানুষজন। তাঁদের কথা ভেবেই পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরের দক্ষিণ খাড়, পূর্ব খাড় এবং বৈঁচা গ্রামের কয়েকজন বাসিন্দা মিলে এক নতুন ভাবনা নিয়ে এগিয়ে এসেছেন। এ বছর তাঁরা গ্রামের মধ্যেই দুর্গোপুজোর আয়োজন শুরু করেছেন। বয়স্ক মানুষদের ঘর থেকে বের না হয়েও পুজোর আনন্দ দেওয়াই তাঁদের মূল উদ্দেশ্য।

    প্রথম বছরের পুজোতে উৎসাহ গ্রামবাসীদের মধ্যে এবারই প্রথম এই দুর্গোপুজোর সূচনা হয়েছে। খুঁটি পূজার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে আয়োজন। দীর্ঘদিন ধরে গ্রামীণ মানুষদের আশা ছিল তাঁদের এলাকায়ও দুর্গোপুজো হোক। সেই আশাই এবার পূরণ হচ্ছে। উৎসব মানেই আনন্দ, আর সেই আনন্দ সবাই ভাগ করে নিতে চাইছেন। গ্রামের মানুষজন মনে করছেন, এই পুজো তাঁদের মিলনমেলার নতুন দিগন্ত খুলে দেবে। তরুণ থেকে প্রবীণ সবাই মিলেই এই উদ্যোগে হাত লাগিয়েছেন।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *