গৌরীশঙ্কর মহাপাত্র ও রাজকুমার মহাপাত্র, দৈনিক আবেশভূমি ২৯ আগষ্ট :পটাশপুর-১ ব্লকের ব্রজলালপুর পঞ্চায়েতের কুতুবপুর কৃষি সমবায় সমিতির নবগঠিত পরিচালন সমিতির সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকার করেন দলের ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্তকর্মাধ‍্যক্ষ বিনয় পট্টনায়ক। তিনি বলেন গ্রামীণ

    অর্থনীতির মেরুদণ্ড কৃষক সমাজ। আর সেই কৃষকদের স্বার্থ রক্ষায় কৃষি সমবায় সমিতির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন বোর্ডের হাতে আজ দায়িত্ব অর্পণ হয়। আমি বিশ্বাস করি, তাঁদের নিষ্ঠা ও পরিশ্রম এই সমিতিকে আরও কার্যকরী করে তুলবে।আলোচনায় উঠে আসে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, কৃষকদের প্রয়োজনীয় সহায়তা এবং সমবায় আন্দোলনকে আরও শক্তিশালী করার অঙ্গীকার।এই নবনির্বাচিত পরিচালন সমিতিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তাঁদের কাজের মাধ্যমে এলাকার কৃষকরা আরও বেশি লাভবান হবেন তিনি এই আশা করেন।

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *