গৌরীশঙ্কর মহাপাত্র ও রাজকুমার মহাপাত্র, দৈনিক আবেশভূমি :“আমার পাড়া আমার সমাধান” সরকারি কর্মসূচিতে বাধা দানের অভিযোগ নন্দীগ্রামে। ক্যাম্পে যাওয়ার পথে তৃণমূল কর্মীদের পথ আটকে মারধরের অভিযোগ নন্দীগ্রাম ১ব্লকের ভেকুটিয়া এলাকায়। ক্যাম্পে তৃণমূল ব্লক সভাপতি বাপ্পাদিত্য গর্গকে হেনস্তার অভিযোগ তৃণমূলের।সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করেছে গেরুয়া শিবির। উল্টে এই সমস্ত সমস্যার পেছনে তৃণমূল কংগ্রেসকেই দায়ী করেছে বিজেপি নেতৃত্ব। তৃণমূল কংগ্রেসের অভিযোগ ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার বাসুলিচকে ক্যাম্পের উদ্দেশ্যে যাওয়ার পথে মহম্মদপুর

    বাজারের উপরে মারধর করা হয় তাদের কর্মদের। বাসুলিচকে ক্যাম্পে ব্লক সভাপতি বাপ্পাদিত্য গর্গ কে হেনস্থা করা হয়। এমনটাই অভিযোগ তৃণমূল কংগ্রেসের। অপরদিকে সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। এ সমস্ত অশান্তির পেছনে তৃণমূল কংগ্রেসকেই দায়ী করেছে বিজেপি নেতৃত্ব। তাদের আরো দাবি যে বাপ্পাদিত্য গর্গ ঐ ক্যাম্পে গেলে তাকে ঘিরে জয় শ্রীরাম শ্লোগান দেওয়াতেই ও ক্ষেপে ঘিয়ে এই পরিস্থিতি তৈরি করেছেন। এলাকায় বর্তমান নন্দীগ্রাম থানার বিশাল পুলিশ বাহিনী রয়েছে। আহতদের আনা হয়েছে নন্দীগ্রাম হাসপাতালে।

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *