গৌরীশঙ্কর মহাপাত্র ও রাজকুমার মহাপাত্র, দৈনিক আবেশভূমি ২৯ আগষ্ট : পূর্ব মেদিনীপুর জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে জেলাশাসকের কার্যালয়, এগরা মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে সারদা শশীভূষণ কলেজে কাঁথি মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে মহকুমা শাসকের সভাকক্ষে কাজী নজরুল ইসলামের ৪৯ তম প্রয়াণ দিবস যথাযথ মর্যাদায় পালিত হয় সারা দেশের সঙ্গে শুক্রবার । কবির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ নিবেদনে শ্রদ্ধা জ্ঞাপনসহ প্রদীপ প্রজ্জ্বলনে এই তিন স্থানে অনুষ্ঠানের সূচনা হয় । জেলাশাসকের কার্যালয়ে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক পূর্ণেন্দু মাজী, বিধায়ক সুকুমার দে, অতিরিক্ত জেলাশাসক শৌভিক চট্টোপাধ্যায় ও অনির্বাণ কোলে, জেলা জেলা তথ্য আধিকারিক মহুয়া মল্লিক তমলুক পৌরসভার পৌর পিতা দীপেন্দ্র নারায়ণ রায়, তমলুক মহকুমা শাসক দিব্যেন্দু মজুমদার,জেলা পরিষদের উপাধ্যক্ষ সুমিত্রা পাত্র সহ জেলার বরিষ্ঠ আধিকারিকবৃন্দ।মঞ্চে সকল অতিথিদের পুষ্পস্তবক, উত্তরীয়, শিশু কিশোর আকাদেমির ‘ছবিতে নজরুল জীবনী’ বইয়ের মাধ্যমে সম্মানিত করা হয়। উপস্থিত অতিথিগণ নজরুলের বর্ণময় জীবন নিয়ে আলোচনা সহ কবিতা গানে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।এগরার সারদা শশিভূষণ কলেজে

    শুরুতে কবির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। পরবর্তীতে কবির গান, কবিতা আবৃত্তি ও তাঁর জীবন ও সাহিত্য নিয়ে আলোচনা হয়। আলোচনায় কবিতার মাধ্যমে সাম্যবাদ, সাম্প্রদায়িক সম্প্রীতি এবং স্বাধীনতা সংগ্রামীদের প্রেরণার দিকগুলি বিশেষভাবে তুলে ধরা হয়।উপস্থিত ছিলেন মহকুমা তথ্য ও সংস্কৃতি আধিকারিক শাহিন সরিয়ার আনসারী এবং এগরা সারদা শশিভূষণ কলেজের বিভিন্ন বিভাগের অধ্যাপকবৃন্দ। সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনায় কলেজের থিয়েটার বিভাগের অধ্যাপক মলয় বারিক। অনুরূপভাবে কাঁথি
      মহকুমা শাসকের সভাকক্ষে দিনটি যথাযথ মর্যাদায় পালিত হয় ছিলেন মহকুমা তথ্য আধিকারিক অয়ন বিশ্বাস, এমভিআই সপ্তর্ষি ছাটুই সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনায় বিভাগীয় কর্মী সুব্রত দাস।

        Share

        Leave a Reply

        Your email address will not be published. Required fields are marked *