গৌরীশঙ্কর মহাপাত্র ও রাজকুমার মহাপাত্র, দৈনিক আবেশভূমি ৩০ আগষ্ট :কাঁথি পৌরসভার পৌরপ্রধান সুপ্রকাশ গিরি সহায়তা ১৫নং ওয়ার্ড এ কাউন্সিলর তনুশ্রী চক্রবর্ত্তী ভট্টাচার্য্যের উদ্যোগে করকুলি মৌজার ক্যানেল পাড় বস্তিতে ৩০টি পরিবারের দীর্ঘদিন জলের সমস্যার সমাধান হয় শনিবার। জল জীবন প্রকল্পে মাধ্যমে তাদের দীর্ঘ সমস্যার সমাধান হয়।এই‌প্রকল্পে বরাদ্দঅর্থ লাগে ১,৪০,০০০টাকা । শনিবার এই প্রকল্পে টেপে জলসরবরাহ পরিষেবার শুভ সূচনা করে কাউন্সিলর তনুশ্রী চক্রবর্তী ভট্টাচার্য্য। ছিলেনওয়ার্ড কমিটির সেক জানলুস,সেক কাওসার,কেশব চন্দ্র জানা প্রমুখ। সমগ্ৰীক ব‍্যবস্থাপনায় পৌর কর্মচারী সংগঠনের নেতৃত্ব খোকন চক্রবর্তী প্রমুখ। কাউন্সিলর বলেন আগামীদিনে ওয়ার্ড বাসীদের জলের সমস্যার মধ্যে যাতে না পড়তে হয় এইরকম আরো দুটি প্রকল্প হবে।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *