
গৌরীশঙ্কর মহাপাত্র ও রাজকুমার মহাপাত্র, দৈনিক আবেশভূমি, ৩০ আগষ্ট:দীর্ঘ শিক্ষকতার কর্মজীবন শেষে শনিবার অবসর নিলেন পটাশপুর-২ব্লকের খাড় হাইস্কুলের শিক্ষারত্ন প্রধান শিক্ষক কমল কুমার পণ্ডা। কর্মজীবনের শেষ দিনে বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ। ১৯৮৭ সালের ২৮ সেপ্টেম্বর ইংরেজীর এই ভাষা শিক্ষকের কর্মজীবন জীবশুরু হয় পশ্চিম মেদিনীপুরের সবং থানার নেজিভেড়ি এস.সি. হাইস্কুলে। দীর্ঘ ১৩ বছর শিক্ষকতার পর স্কুল সার্ভিস কমিশনে মাধ্যমে প্রধান শিক্ষক হিসেবে খাড় হাইস্কুলে যোগ দেন ২০০১ সালের ১৯ অক্টোবর।এই বিদ্যালয়ে ২৫ বছর প্রধান শিক্ষকের দায়িত্ব সামলেছেন দক্ষতার সঙ্গে। দীর্ঘ ৩৮ বছর বই খাতা কলমকে মূল মন্ত্র করে বর্ণময় শিক্ষক জীবন থেকে অবসর দিনেও স্নেহের ছাত্র-ছাত্রীদের শেষ পাঠদানে ভোলেন নি। তাঁর সময়কালে বিভিন্ন পরিচালন সমিতির সভাপতি ও সম্পাদকরা তাঁদের বক্তব্যে বিদ্যালয়ের উন্নয়ন, সংস্কার, এবং সুনাম বৃদ্ধিতে কমলবাবুর বর্ণময় বিরল ভূমিকা স্মরণ করেন।বিদায়কালে শ্রেণিকক্ষে পাঠদানের মানোন্নয়ন এবং ছাত্র ছাত্রীদের নিরাপত্তা ও নজরদারির জন্য সি.সি.ক্যামেরা বসাতে ২৫ হাজার টাকার চেক তিনি বিদ্যালয় কর্তৃপক্ষের হাতে তুলেদেন।মানপত্র , স্মারক ও উপহার সামগ্রী দিয়ে বিদ্যালয়ের কর্তৃপক্ষ, সহকর্মী, ছাত্রছাত্রী, স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ও শুভানুধ্যায়ীদের পক্ষে বিদায়ী আচার্যকে সম্বর্ধনা জ্ঞাপনের পাশাপাশি তার সুস্থ ও নীরোগ দীর্ঘজীবন কামনা করা হয়।উপস্থিত ছিলেন পরিচালন সমিতির সভাপতি পবিত্র দাসমহাপাত্র সহ ২০০১ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত বিভিন্ন সময়ের পরিচালন সমিতির সভাপতি, সম্পাদক সহ শুভানুধ্যায়ীগণ। অবসরদিনে পাশে পেলেন মহকুমার এক ঝাক বুধমন্ডলী। ছিলেন এগরা মহকুমা বইমেলার কার্যকরী সভাপতি ও এগরা প্রেসক্লাবের সভাপতি শিক্ষারত্ন বীরকুমার শী, পটাশপুর-২ব্লকের বি.ডি.ও শঙ্খ ঘটক, পটাশপুর-২পঞ্চায়েত সমিতির সভাপতি সভাপতি স্বপন মাইতি,পটাশপুর হাইস্কুলের প্রধান শিক্ষক শেক মকসেদ আলী, পঁচেট হাইস্কুলের প্রধান শিক্ষক দেবকীনন্দন রায়, এগরা হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দেবাশিস জানা, এগরা মহকুমা ক্রীড়া সংসদের সম্পাদক গোপাল শাসমল, বাগমারী গার্লস স্কুলের প্রধান শিক্ষিকা সুতপা জানা, বিভীষণপুর হাইস্কুলের প্রধান শিক্ষক স্বপন কুমার মণ্ডল, বাল্যগোবিন্দপুরে গার্লস স্কুলের প্রধান শিক্ষিকা সেঁজুতি মাইতি,মঙ্গলামাড়ো মঙ্গলা অ্যাকাডেমির প্রধান শিক্ষক প্রবীর কুমার মাইতি, মুস্তফাপুর হাইস্কুলের প্রধান শিক্ষক অরুণ মিশ্র প্রমুখ।