
দৈনিক আবেশভূমি; দৈনিক আদেশভূমি:বৈদুটিক ট্রান্সফর্মার এর যন্ত্রাংশ চুরি, রাত থেকেই এলাকায় বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা। বিদ্যুৎ না থাকায় সমস্যায় পড়েন এলাকার বাসিন্দারা। বিদ্যুৎ পরিষেবা না থাকায় বাড়িতে পানীয় জলের সমস্যা দেখা দেয়। ঘটনাটি ঘটেছে পটাশপুর দুই ব্লকের পঁচেট চার নম্বর গ্রাম পঞ্চায়েতের খাড় কল্যানপুর গ্রামে। এলাকার বাসিন্দারা জানান, রবিবার গভীর রাতে হঠাৎ বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। ভোর থেকে এলাকাবাসীরা ট্রান্সফরমারে কাছে গিয়ে দেখে বিদ্যুতের ট্রান্সফরমার থেকে কিছু জিনিস চুরি হয়ে গিয়েছে। বিদ্যুৎ না থাকার জন্য এলাকায় জলের সমস্যা দেখা দেয়। বিষয়টি স্থানীয় বিদ্যুৎ দপ্তরে জানায় এলাকাবাসীরা। পরে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে এসে দেখেন খাড় কল্যানপুর গ্রামের তিনটি ট্রান্সফরমারে কিছু জিনিস চুরি হয়ে গিয়েছে। চুরির ঘটনা বিষয়ে স্থানীয় ইলেকট্রিক দপ্তরের আধিকারিক পটাশপুর থানায় অভিযোগ জানান। যদিও পরে চোরকে চিহ্নিত করা যায় সিসিটিভি ক্যামেরার মাধ্যমে। চুরি করেছে আর কেউ নয় চুরি করেছে গ্রামেরই এক যুবক। যুবকের নাম স্বপন দাস, বাড়ি ওই খাড় কল্যানপুর গ্রামেই। অভিযোগ পেয়ে পুলিশ সিসিটিভি ক্যামেরা দেখে যুবককে গ্রেফতার করে। মঙ্গলবার তাকে কাঁথি মহকুমা আদালতে তোলা হয়।
