আবেশভূমি,৩সেপ্টেম্বর: পটাশপুর-১ ব্লকের চিস্তিপুর- ২ পঞ্চায়েত বি জে পি পরিচালিত। আগে চিস্তিপুর মহিলা সহায়ক দলের নির্বাচনে তৃনমূল কংগ্রেসের ৬ টি এবং বি জে পি ৪ টা তে জয় করেছিল।আজ বুধবার বোর্ড গঠনের সময় ভোটা ভুটিতে বি জে পি জয়লাভ করে বোর্ড দখল করে। পূর্ব মেদিনীপুরের চিস্তিপুর-২ অঞ্চলের মহিলা সমবায় সমিতির ভোটে জয়ের ধারাবাহিকতা রাখলো বি জে পি । আজকের ৭ টি পদের জন্য ভোটা ভোটি হয় বি জে পি সমর্থিত প্রার্থী রা ৭ পদে জয়ী হয়েছেন। এর ফলে স্ব সহায়ক দলের দায়িত্ব বি জে পি হাতে থাকলো । এই নিয়ে সকল কে শুভেচ্ছা জানিয়েছেন উপ প্রধান ভরত মেইকাপ ,মণ্ডল সভাপতি ও পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা প্রসেনজিৎ সাহু। অধিকাংশ সদস্য তৃণমূলের হওয়া সত্ত্বেও কেন বোর্ড গঠনে এমন অন্তর্ঘাত তা অনুসন্ধান শুরু করেছে তৃণমূল নেতৃত্ব।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *