গৌরীশঙ্কর মহাপাত্র ও রাজকুমার মহাপাত্র, দৈনিক আবেশভূমি, ৩সেপ্টেম্বর :এগরা মহকুমা শহরের শতবর্ষ প্রাচীন ঐতিহ্যবাহী এগরা ঝাটুলাল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শতবর্ষ উদযাপনের শুভসূচনা হয় বুধবার বর্ণাঢ্য শোভাযাত্রা শহর পরিক্রমা মধ্য দিয়ে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক তথা শত বর্ষ উদযাপন কমিটির যুগ্ম সম্পাদক দেবাশীষ জানার জাতীয় পতাকা উত্তোলন, উৎসব কমিটির কার্যকরী সভাপতি প্রকাশ কুসুম দাশের উৎসবের পতাকা উত্তোলন,প্রাক্তনীদের পক্ষে কেশবচন্দ্র নায়কের ১০০ বেলুন ওড়ানো  এবং প্রাক্তন শিক্ষক শীর্ষেন্দু দাসের বিশ্ব শান্তির উদ‍্যেশ‍্যে সাদা পায়রা উড়ানোর মধ্য দিয়েই এক দিনের অনুষ্ঠানের সূচনা হয়।

    এই পর্বে মঞ্চে উপস্থিত সাংসদ ও চিত্রাভিনেত্রী জুন মালিয়া তার বক্তব্যে ছাত্র-ছাত্রীদের গুরুজনদের প্রতি শ্রদ্ধাশীল, নিজের দায়িত্ব ও কর্তব্যে সচেতন হওয়া, দৈনিক দাদুও ঠাকুমার সঙ্গে নুন্যতম ১০ মিনিটের ভাব বিনিময়,শিক্ষকেরর সঙ্গে বাবা-মায়ের মত আচরণ ও সম্মান জ্ঞাপন, স্মার্টফোনের ধ্বংসাত্মক দিক থেকে সচেতন হওয়ার পরামর্শ দেন। পাশাপাশি অভিভাবক অভিভাবিকাকে শিক্ষার্থীদের লক্ষ্যে পৌঁছাতে প্রয়োজনীয় সহযোগিতার পরামর্শ দেন, বিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়ন এমপি তহবিল থেকে আর্থিক সহায়তার আশ্বাস দেন। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক দেবাশীষ জানা, উৎসব কমিটির কার্যকরী সভাপতি,শতবর্ষ কমিটির পক্ষে সুকুমার রায়, শিক্ষক অসীম কুমার মাইতি,বীরকুমার শী, প্রাক্তন পরিচালন কমিটির কাউন্সিলর জয়ন্ত সাউ ,অমল রঞ্জন রায় প্রমুখ। বৈকালিক অনুষ্ঠানে ডক্টর কালিপদ প্রধান ভবশঙ্কর বসু রামনারায়ণ দাস পরিতোষ পরিয়ারি সহ প্রাক্তন ও বর্তমান শিক্ষক শিক্ষিকাদের প্রায় ২৫ জনকে স্মারক ও উপহার সামগ্রী দিয়ে সংবর্ধিত করা হয়।মঙ্গলদ্বীপ জ্বেলে বৈকালিক অনুষ্ঠানের উদ্বোধন করেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ড সুশান্ত
      চক্রবর্তী,শতবর্ষ উপলক্ষে পত্রিকা প্রকাশ করেন বিধায়ক তরুণ কুমার মাইতি। পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি বিধায়ক উত্তম বারিক, এগরা মহকুমা উপ শাসক মনতোষ মন্ডল, এগরা পৌরসভার পৌরপিতা স্বপন কুমার নায়ক ও ভাইস চেয়ারম্যান সোমা চক্রবর্তী
      এগরা-১ পঞ্চায়েত সমিতির সভাপতি অময় কুমার রাজ, এগরা -১ ব্লকের বিডিও দুর্গাপ্রসাদ ঘোষ ,কাউন্সিলর সুরজ আলি ,দেবদুর্লভ মাইতি প্রমুখ।
      এই পর্বে পৌরহিত্য করেন উৎসব কমিটির কার্যকরী   সভাপতি। সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনায় বনবিহারী পাত্র। সকলে অতিথি তার বক্তব্যে শতবর্ষ প্রাচীন প্রতিষ্ঠানের ধারাবাহিক ঐতিহ্য বজায় রাখতে প্রয়োজনীয় সহযোগিতার আহ্বান জানান এবং বিদ্যালয়ের শ্রীবৃদ্ধিতে পরিকাঠামো উন্নয়নে নিজেদের সীমাবদ্ধতায় প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন, বিধায়ক তার তহবিল থেকে সাত লক্ষ টাকা দেয়ার কথা বলেন। উদযাপন কমিটির পক্ষে জানানো হয় বর্ষব্যাপী আন্ত বিদ্যালয় ফুটবল, প্রবন্ধ, প্রশ্নোত্তর বিজ্ঞান, মডেল প্রতিযোগিতা, স্মরণীয় ও বরণীয় মনীষীদের জন্মদিন পালন, আলোচনা সভা, চিকিৎসক দিবস, ভাষা দিবস, মাতৃদিবস ,বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়েই শতবর্ষ অনুষ্ঠান সুসম্পন্ন হবে। শেষে সকলকে ধন্যবাদ জানান বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক তথা উৎসব কমিটির যুগ্ম সম্পাদক দেবাশীষ জানা। রাত্রিতে সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চস্থ হয়।

        Share

        Leave a Reply

        Your email address will not be published. Required fields are marked *