গৌরীশঙ্কর মহাপাত্র ও রাজকুমার মহাপাত্র,আবেশভূমি, ৮ সেপ্টেম্বর:একদা মেদিনীপুর কলেজিয়েট হাইস্কুলের প্রধান শিক্ষক, জাতীয়তাবাদের পিতামহ, ঋষি রাজনারায়ণ বসুর দ্বিশত জন্মবর্ষ বর্ষব্যাপী পালনের সাড়ম্বর সূচনা হয় ৭ সেপ্টেম্বর রবিবার মেদিনীপুর শহরে রেডক্রস সোসাইটির সভা গৃহে। মেদিনীপুর সমন্বয় সংস্থার উদ্যোগে গঠিত ঋষি রাজনারায়ণ বসু দ্বিশত জন্মবার্ষিকী উদযাপন কমিটি এই সভার আয়োজন করে। রাজনারায়ণ বসুকে কেন্দ্র করে পরবর্তী প্রজন্মের মধ্যে জাতীয়তাবাদ নিয়ে ধারণা সৃষ্টি ও মূল্যবোধের বিকাশের প্রচেষ্টা এই কর্মসূচির মূল লক্ষ্য বলে উদযাপন কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক হৃষিকেষ পয়ড়‍্যা উল্লেখ করেন।সভায় রাজনারায়ণ এর- জীবন ও জাতীয়তাবাদের উন্মেষ নিয়ে বক্তব্য রাখেন প্রাক্তন মন্ত্রী তথা ইতিহাসবিদ অবসরপ্রাপ্ত অধ্যাপক প্রবোধ চন্দ্র সিনহা, বিশ্বভারতীর প্রাক্তন রবীন্দ্র অধ্যাপক ড. অমিত্রসূদন ভট্টাচার্য, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ড. গোপাল চন্দ্র মিশ্র। সভায় অখণ্ড মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্ত ছাড়াও বিভিন্ন জেলা থেকে বহু জ্ঞানী গুণী মানুষের সমাবেশে সফলতা লাভ করে।সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষাবিদ বহু গ্রন্থ প্রণেতা ওআঞ্চলিক ইতিহাস গবেষক মন্মথনাথ দাস। দেশাত্মবোধক সাংস্কৃতিক অনুষ্ঠান সভার পরিবেশকে ভিন্ন মাত্রা দান করে।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *