গৌরীশঙ্কর মহাপাত্র ও রাজকুমার মহাপাত্র, দৈনিক আবেশভূমি,৮সেপ্টেম্বরঃ শতাব্দী প্রাচীন বাংলা সাহিত্য-সংস্কৃতির সংস্থা নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের উদ্যোগে প্রাথমিক স্তর থেকে স্নাতকোত্তর স্তর পর্যন্ত সর্বভারতীয় বাংলা পরীক্ষা-২৫ অনুষ্ঠিত হয় ৭ই সেপ্টেম্বর,রবিবার কাঁথি ক্ষেত্রমোহন বিদ্যা ভবনে। কাঁথি-দিঘা শাখা আয়োজিত পশ্চিমবঙ্গের একমাত্র পরীক্ষা কেন্দ্রে কাঁথি মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে পরীক্ষার্থীরা বিভিন্ন বিভাগে পরীক্ষা দেয়। শাখার পরীক্ষা-সচিব স্বাগতা নন্দ, কার্যকরী সভাপতি কৌস্তুভ কান্তি মাইতি, শাখার রাজ্য প্রতিনিধি দেবাশিস মাঝি,সহ-সভাপতি ক্ষিতীন্দ্র মোহন সাহু, সুকমল মাইতি ও প্রমথেশ মণ্ডল,সহ-সম্পাদক শ্রীনিবাস জানা, সাংস্কৃতিক সচিব নটেন্দ্রনাথ দাস,শাখা-সদস্য ডা. সুকুমার জানা, বিমান বিহারী পড়্যা,শুভেন্দু খাটুয়া,ড.রতন কুমার সামন্ত, অলকপ্রভা ডিঙাল,শর্মিষ্ঠা বেরা,চন্দ্রমণি দাস,মৌসুমী পাল, সুলগ্না জানা, মহামায়া রায়,জয়ন্তী গিরি,প্রসেনজিৎ বেরা,বনানী সাহু, সমর বরণ মান্না, তপন কুমার মহাপাত্র প্রমুখ।পরীক্ষা সুসম্পন্ন হওয়ায় বিদ্যালয় কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান শাখা-সম্পকদ রীণা দাস।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *