গৌরীশঙ্কর মহাপাত্র ও রাজকুমার মহাপাত্র, দৈনিক আবেশভূমি, ৮সেপ্টেম্বর: পটাশপুর-২ ব্লকের সাউথখণ্ড পঞ্চায়েতের ব্রজ কিশোরপুর দেশপ্রাণ গঙ্গারাম হাইস্কুলে “আমাদের পাড়া আমাদের সমাধান” কর্মসূচির ক্যাম্প হয় সোমবার। পঞ্চায়েতের ষষ্ঠ রাউন্ডের এই শিবিরে ছোট উদয়পুর উত্তর ও দক্ষিণ, ব্রজকিশোরপুর ও আয়মানচক ৪টি বুথকে নিয়ে হয়। এই ক্যাম্প উপস্থিত গ্রামবাসীদের সামনে সরকারের এঈ চ্যাম্পের দৃষ্টিভঙ্গি যে এলাকার উন্নয়নে মানুষের সরাসরি অংশগ্রহণ তা তুলে

    ধরেন। উপস্থিত পঞ্চায়েত সমিতির সভাপতি স্বপন কুমার মাইতি। ছিলেন ব্লকের জয়েন্ট বিডিও গোপাল চন্দ্র দে,পটাশপুর-১ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি পীযূষ কান্তি পন্ডা ,পঞ্চায়েত প্রধান বিজন বন্ধু বাগ ,জেলা পরিষদ সদস্যা প্রণতি আচার্য, খাদ্য কর্মাধ্যক্ষ সোনালী দিন্ডা, কর্মাধ্যক্ষ মনোরঞ্জন দাস, পঞ্চায়েত সদস্য সুভাষ মাইতি,রাধারানী দাস, ছবি বেরা প্রমুখ।প্রতি বুধ থেকে অগ্রাধিকারের ভিত্তিতে ১০ লক্ষ টাকার কাজের পরিকল্পনা গ্রহণের ক্ষেত্রে ঐক্যমতে উন্নয়নের তালিকা তৈরি হয়। ওই তালিকা থেকে অগ্রাধিকারের ভিত্তিতে দুটো কাজ সম্পন্ন হবে বলে প্রশাসনের পক্ষে আশ্বাস দেওয়া হয়।

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *