গৌরীশঙ্কর মহাপাত্র ও রাজকুমার মহাপাত্র, দৈনিক আবেশভূমি, ৯ সেপ্টেম্বর: পটাশপুর-২ ব্লকের আড়গোয়াল পঞ্চায়েতের “আমাদের পাড়া আমাদের সমাধান” কর্মসূচির পঞ্চম রাউন্ড শিবির হয় মঙ্গলবার নানকার প্রাথমিক বিদ‍্যালয়ে।তিনটি বুথ মিলে শিবিরে সকাল থেকেই সরকারি পরিষেবা গ্রহণে মানুষের উপচে পড়া ভিড় হয়।প্রায় তিন হাজার মানুষের উপস্থিতিতে লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, স্বাস্থ্যসাথী, বয়স্কভাতা, বিধবা ভাতা, কৃষি সহায়তা,

    ভূমি সংক্রান্ত নথি সংশোধন, বিদ্যুৎ সংযোগ, জাতি ও বসবাসের শংসাপত্র প্রদানসহ একাধিক সরকারি পরিষেবা পায় এক ছাদের তলায়।ছিলেন পটাশপুর ২ ব্লকের বিডিও শঙ্খ ঘটক,পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ সদস্য গোলকেশ নন্দগোস্বমী, পটাশপুর-১ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি গণসংগঠক পীযুষ্কান্তি পন্ডা, আড়গোয়াল পঞ্চায়েত প্রধান মালেক আলী, প্রাক্তন উপপ্রধান অপরেশ সাঁতরা, গ্রাম পঞ্চায়েত সদস‍্য সদস‍্যা, ব্লক প্রশাসনের আধিকারিক, ও বিশিষ্টজন। পঞ্চায়েত প্রধান মালেক আলি জানান “মানুষের দোরগোড়ায় সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি সমস্যার দ্রুত সমাধানে মুখ‍্যমন্ত্রীর এমন উদ্যোগ ।”

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *