গৌরীশঙ্কর মহাপাত্র, দৈনিক আবেশভূমি, ৯সেপ্টেম্বর: এগরা পৌরসভায় ১২নং ওয়ার্ডে বাংলার মানুষের সিদ্ধান্তকে সম্মান স্বরূপ“আমাদের পাড়া আমাদের সমাধান” কর্মসূচি হয় মঙ্গলবার। ক‍্যাম্পে উপস্থিত এগরা বিধানসভার বিধায়ক তরুণ কুমার মাইতি, কাউন্সিলর জয়ন্ত সাউ,সহ আধিকারিকগণ।বিধায়ক তার বক্তব্যে এলাকার উন্নয়নে সরাসরি মানুষের অংশগ্রহণের এমন অভিনব কর্মসূচির জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান। পাশাপাশি উপস্থিত সকলকে এই কর্মসূচির লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে এলাকার উন্নয়নে কাজের অগ্ৰাধিকার দিয়ে ঐক্যমতে কর্মপরিকল্পনা গ্রহণের পরামর্শ দেন। মানুষের থেকে উঠে আসা তালিকা অগ্রাধিকারের ভিত্তিতে ১০ লক্ষ টাকার কাজ দ্রুত রূপায়ণ এই কর্মসূচির অঙ্গ বলে সকলকে অবগত করান।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *