গৌরীশঙ্কর মহাপাত্র ও রাজকুমার মহাপাত্র, দৈনিক আবেশভূমি, ১০ সেপ্টেম্বর:পটাশপুর-২ ব্লকের মথুরা পঞ্চায়েতের বুধিজোড় প্রাথমিক বিদ্যালয়ে মুখ‍্যমন্ত্রীর স্বপ্নের অভিনব প্রকল্প “আমার পাড়া আমার সমাধান” কর্মসূচির শেষ রাউন্ডের ক‍্যাম্প হয় বুধবার ।এই অনুষ্ঠান ভুবন মঙ্গলপুর ,বুধিজোড়, হাকিমপুর তিনটি বুথকে নিয়ে সম্পন্ন হয় । সঙ্গে দুয়ারে সরকারে যেসব প্রকল্প চালু করেছিলেন সেই সব প্রকল্পে প্রয়োজনে নতুন আবেদন করার সুযোগ পায় আবেদন কারীগণ।অনুষ্ঠানের সূচনায় প্রারম্ভিক বক্তব্যে পঞ্চায়েত সমিতির সভাপতি স্বপন কুমার মাইতি ক‍্যাম্প নিয়ে সরকারের উদ‍্যেশ‍্য ও লক্ষ্য তুলে ধরে এলাকার উন্নয়ণে কাজে অগ্ৰাধিকারে সর্বসম্মত তালিকা তৈরীর পরামর্শ দেন । উপস্থিত ছিলেন ব্লকের ডেপুটি সেক্রেটারি সুকেশ চন্দ্র বর , মথুরা পঞ্চায়েত প্রধান মৌসুমী রানী দাস প্রধান, উপ-প্রধান সত্যেন্দ্রনাথ পন্ডা , পঞ্চায়েত সমিতির পূর্তকর্মাধ‍্যক্ষ গণ সংগঠক মানস রায় , জেলা পরিষদের সদস্য সমবায়ী গোলকের নন্দ গোস্বামী , অঞ্চলের আধিকারিক সহ সংশ্লিষ্ট তিনটি বুথ বুধিজোড়, হাকিমপুর ও ভূবন মঙ্গলপুর সংসদের পঞ্চায়েত সদস্য সদস‍্যা যথাক্রমে মধুমিতা নায়ক জানা , রামপদ মাইতি ও মঞ্জু মণ্ডল । উৎসবের মেজাজে প্রায় তিন হাজার মানুষ শিবিরে পরিষেবা পেতে জড়ো হয়। সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনায় অঞ্চলের দুই গণ সংগঠক বরুণ গিরি ও কৃষ্ণেন্দু সনবিগ্রোহী।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *