গৌরীশঙ্কর মহাপাত্র ও মানস কুমার মাইতি, দৈনিক আবেশভূমি, ১১সেপ্টেম্বর: এগরা প্রেসক্লাব ও এগরা মহকুমা বইমেলার পরিচালনায় এগরা কেন্দ্রিক দক্ষিণ মেদিনীপুর জেলা প্রস্তাবক কমিটির সভা হয় বৃহস্পতিবার স্বর্ণময়ী প্রাথমিক বিদ্যালয়ে। সভায় এগরা কেন্দ্রীক দক্ষিণ মেদিনীপুর জেলার প্রস্তাবিত ভৌগোলিক মানচিত্র তুলে সাবেক কাঁথি ও এগরা মহকুমার সঙ্গে পশ্চিম মেদিনীপুরের দাঁতন ১ও ২ এবং মোহনপুরকে যুক্ত করে নতুন জেলা গঠন নিয়ে স্বাগত বক্তব্যে বিষয়টি উপস্থাপন করেন সম্পাদক গৌরীশংকর মহাপাত্র।তিনি  আরো বলেন- মুখ্যমন্ত্রী তার ঘোষণায় প্রশাসনিক সুবিধার জন্য কয়েকটি জেলার সঙ্গে মেদিনীপুর পূর্ব ও পশ্চিম দুটি জেলা ভেঙ্গে দক্ষিণ মেদিনীপুর নামে একটি জেলার কথা উল্লেখ করেন তাতেই দাঁতন ১ ও ২ এবং মোহনপুর নতুন জেলার সঙ্গে যুক্ত হবে সেই ইঙ্গিত স্পষ্ট। প্রস্তাবক কমিটির সভাপতি প্রখ্যাত শল‍্য চিকিৎসক ডা: বাদলঅশ্রু ঘাটা প্রস্তাবিত জেলার ভৌগলিক মানচিত্র তুলে সাবেক কাঁথি ও এগরা মহকুমার সঙ্গে পশ্চিম মেদিনীপুরের তিনটি ব্লক নিয়ে এলাকার ভর কেন্দ্র যে কাঁথি নয় এগরা তা উল্লেখ করেন। তার যুক্তির সমর্থনে এগরা মহকুমা প্রশাসনিক

    কার্যালয় বিল্ডিং এ আন ইউটিলাইজ একটি ফ্লোর সহ নতুন একটি ফ্লোর তৈরি করলে সহজেই জেলা প্রশাসনিক কার্যলয় এইখান থেকেই পরিচালনা সহজ হবে। ম্যাপে কালো চিহ্নিত অংশে এই মুহূর্তে মহকুমার সমস্ত অফিস একই ছাদের তলা থেকে মহাকুমা বাসী পরিষেবা পাচ্ছেন।ঐ কার্যালয় থেকে  বাজকুল ,খেজুরী ভায়া ইটাবেড়িয়া, এগরা কাঁথি ,এগরা দীঘা ভায়া পানিপারুল , এগরা মোহনপুর ভায়া জেড়থান, এগরা দাঁতন ভায়া শরশঙ্কা, এগরা খাকুড়দার দূরত্বর প্রায় সমান উল্লেখ করেন ।পাশাপাশি এই মুহূর্তে এগরা সুপার স্পেশালিটি ও এগরা মহাকুমা হাসপাতালের চিকিৎসা পরিষেবা পার্শ্ববর্তী এলাকা থেকে অনেকটা উদ্বেগমুক্ত ও স্বাচ্ছন্দের বলে দাবি করেন। এই মুহূর্তে সুপার স্পেশালিটি যা একোমডেশন তাতে সহজেই মেডিকেল কলেজ পরিষেবা দেবার উপযুক্ত। প্রশাসনিক সুবিধার জন্য প্রয়োজনে আরও দুটি মহকুমা ভগবানপুর ১ও২, খেজুরি ১ ও ২ নিয়ে কার্যালয় হোক হেঁড়িয়া, দাঁতন ১ও ২, মোহনপুর ও বেলদা নিয়ে নতুন মহকুমা হোক বেলদায়। প্রস্তাবিত জেলায় চারটি মহকুমা হেঁড়িয়া, এগরা, কাঁথি ও বেলদা। বিভিন্ন দিক নিয়ে আলোচনায় অংশগ্রহণ করেন বিদ্যাসাগর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের প্রাক্তন চেয়ারম্যান প্রদীপ পাত্র,এগরা-২ পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি প্রকাশ রায়চৌধুরী, খাড় হাইস্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক কমল কুমার পন্ডা , জাহালদা হাইস্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক ড. কালিপদ প্রধান, ললাট হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক নবকান্ত জানা ,বিদ্যাসাগর ব্যাংকের প্রাক্তন ডেপুটি ম্যানেজার ও সংস্থার কোষাধ্যক্ষ আশিস দাস, সংস্থার অন্যতম সম্পাদক ছত্রী পঞ্চায়েতের প্রাক্তন প্রধান সুকুমার রায়, মহিষাদল গার্লস কলেজের প্রাক্তন অধ্যক্ষ ড. উৎপল কুমার উত্থাসনী, কমিটির সহ-সভাপতি বীরকুমার শী, ইন্দুভূষণ প্রধান, কমিটির অন্যতম সদস্য স্থানীয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক শমীক মান্না, কবিতা প্রধান প্রমুখ।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পালপাড়া কলেজের গ্রন্থাগারিক সত্যব্রত সাহু, বইমেলার সহ সম্পাদক শিক্ষক ও সাংবাদিক মানস মাইতি, শংকরনারায়ণ মিশ্র, প্রধান শিক্ষক ও সাংবাদিক সুমন কল্যাণ প্রধান, বইমেলার সহ-সম্পাদ তপন কুমার মন্ডল প্রমূখ। ঐক্যমতে একটি ধারাবাহিক আন্দোলনের পরিকল্পনা গ্রহণ হয়।শেষে সকলকে ধন্যবাদ জানান সংস্থার সভাপতি ডা. বাদল অশ্রু ঘাটা।

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *