গৌরীশঙ্কর মহাপাত্র ও রাজকুমার মহাপাত্র, দৈনিক আবেশভূমি, ১২ সেপ্টেম্বর:১১৬ বি জাতীয় সড়কের দিঘা মেছেদা রাজ‍্য সড়কের ওপর মারিশদা থানার লোকালবোর্ড বাস স্ট্যান্ডের অদূরে মারিশদা প্রাথমিক বিদ্যালয়ের কাছে মর্মান্তিক পথ দুর্ঘটনা হয় শুক্রবার বিকেলে। মৃত্যু হয় রবিন বসাক(৪৭) নামে পুলিশের এক এ এস আই। মৃত রবিন বাবু হাওড়া জেলার সাঁতরাগাছির বাসিন্দা। তিনি কর্মরত ছিলেন কাঁথির জুনপুট কোস্টাল থানায়। জানা গেছে, এদিন বিকেল পৌনে চারটা নাগাদ মারিশদার দিক থেকে বাইক চালিয়ে জুনপুট ফিরছিলেন।সে সময় উল্টো দিক থেকে আসা একটি দ্রুতগতির ছোট মালবাহী গাড়ি রাস্তার ওপর থাকা ডিভাইডার পেরোতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা বাইকে সজোরে ধাক্কা মারে। বাইক থেকে ছিটকে রাস্তার ওপর পড়েন পুলিশ অফিসার। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।তার পরবর্তীতে ঘটনার তদন্তে নেমে পুলিশ আটক করে ঘাতক পিকআপ ভ্যানটি। তবে চালক পলাতক। তাঁর মৃত্যুতে জেলা পুলিশে শোকের ছায়া

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *