গৌরীশঙ্কর মহাপাত্র ও রাজকুমার মহাপাত্র, দৈনিক আবেশভূমি, ১২ সেপ্টেম্বর : ভগবানপুর- ১ ব্লকের মহম্মদপুর- ১পঞ্চায়েতের মহম্মদপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের নির্বাচন ছিল আজ শুক্রবার ।মোট আসন- ৯ টি।মোট ভোটার- ৭৭৫ । প্রদত্ত ভোট- ৬২৪। বাতিল ভোট- ৪৭ টি। ৯ টি আসনে সবেতেই তৃণমূল কংগ্রেসর প্রার্থীরা বিপুল জয় লাভ করলো। রাম বাম জোট প্রার্থী দিয়েছিল কিন্তু কোন খাতা খুলতে ব‍্যার্থ। জয়ী প্রার্থীদের নিয়ে বিজয় মিছিল করেন অঞ্চল তৃনমূল কংগ্রেস সভাপতি শুভেন্দু কর। তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা আবির খেলায় মেতে ওঠে। জয়ীরা হলেন অতুলচন্দ্র পাল ,বিশ্বজিৎ মান্না, চয়ন কুমার মন্ডল, দিলীপ কুমার মান্না , গৌরহরি ভৌমিক,, মদনমোহন পড়িয়া, সতীশ চন্দ্র শাসমল, মহিলা সংরক্ষিত আসনে ইন্দ্রানী মাইতি, রিনা রানী দাস এবং তফশিল সংরক্ষিত আসনে বিমল মন্ডল। সর্বাধিক ভোট পেয়েছেন তৃণমূলের ইন্দ্রানী মাইতি ২৭৮। প্রতিপক্ষ বিজেপির সর্বাধিক ভোট পেয়েছেন নীলিমা মাইতি ২১১। এই বিষয়ে ভগবানপুর ১ ব্লক তৃনমূল কংগ্রেসের সভাপতি রবিন চন্দ্র মণ্ডল বলেন এই জয় উন্নয়নের পক্ষে মানুষের জয়। মানুষ বিজেপি ও তার দোসরদের কুৎসার জবাব ব্যালটে দিয়েছে এইজন্য তাদের ধন্যবাদ জানাই। তিনি জয়ীদের শুভেচ্ছা জানান।সেই সঙ্গে শুভেচ্ছা জানিয়েছেন ভগবানপুর-১ পঞ্চায়েত সমিতির সভাপতি অরুপ সুন্দর পণ্ডা,ব্লক যুব তৃনমূল সভাপতি সৌরভ কান্তি বেরা।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *