গৌরীশঙ্কর মহাপাত্র ও রাজকুমার মহাপাত্র, দৈনিক আবেশভূমি, ১২ সেপ্টেম্বর :অনিয়মের অভিযোগে কাঁথি মহকুমা হাসপাতাল সংলগ্ন ৮টি ডায়গনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ দিল জেলা স্বাস্থ্য দপ্তর। অভিযোগ রাজ্য স্বাস্থ্য দপ্তরের প্রয়োজনীয় লইসেন্স ছাড়াই এই সেন্টারগুলি চালানো হচ্ছিল। শুধু লাইসেন্স নয় এই সেন্টারগুলিতে কোন প্যাথলজিস্ট নেই । সহকারী দিয়ে এক্স-রে , রক্তসহ বিভিন্ন পরীক্ষা করে রিপোর্ট দেওয়া হচ্ছে। আর এই রিপোর্টের ভিত্তিতে অসুস্থ মানুষজনের চিকিৎসা চলছে।জেলার বিভিন্ন এলাকায় ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা ডায়গনস্টিক সেন্টার বা প্যাথলজিক্যাল সেন্টারগুলিরও পলিক্লিনিকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ অনেক দিনের। অভিযোগ নজরে আসার পর ডায়গনস্টিক সেন্টার ও পলিক্লিনিকগুলির প্রয়োজনীয় কাগজপত্র ও পরিকাঠামো খতিয়ে দেখতে অভিযানে নামে নন্দীগ্রাম স্বাস্থ্য জেলা। গত জুলাই মাস থেকে দু দফায় ৫৯ টি ডায়গনস্টিক সেন্টারকে নোটিশ ধরায় জেলা স্বাস্থ্য দপ্তর। পাশাপাশি ১১সেপ্টেম্বর কাঁথি মহকুমা হাসপাতাল সংলগ্ন এলাকার আরো ৮টি ডায়গনস্টিক সেন্টারকে নোটিশ ধরায়।নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার সি এম ও এইচ অসিত দেওয়ান বলেন কাঁথির ৮টি সেন্টারসহ এখন পর্যন্ত ৬৭টি ডায়গনস্টিক সেন্টারকে শোকজের পাশাপাশি বন্ধের নির্দেশ দওয়া হয়েছে। এগুলির মধ্যে এখন পর্যন্ত ৩০টি ডায়গনস্টিক সেন্টার কতৃপক্ষ লাইসেন্স সহ প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছে। এই সেন্টারগুলির কাগজপত্র ও পরিকাঠামো খতিয়ে দেখার পর এই সেন্টারগুলি খোলার অনুমোতি দেওয়া হয়েছে।তিনি বলেন কাঁথি মহকুমা হাসপাতালে পাশের এই সেন্টারগুলির রিপোর্টের ভিত্তিতে অসুস্থ মানুষদের চিকিৎসা চলছে। খুব ভয়ঙ্কর

    পরিস্থিতি ।শোকজ চিঠি দেওয়া হয়েছে আশা প্যাথলজি ,শুশ্রূষা ল্যাবরেটরী, হিন্দ ল্যাবরেটরী, মহিন ল্যাব, লাইফ কেয়ার ল্যাবরেটরী, লাইভ লাইন ল্যাবরেটরী, অণুবীক্ষণ ল্যাবরেটরী ও বায়ো জেনিক্সকে।অনিয়ম বন্ধে লাগাতার অভিযান চালানো হবে। ব্যবস্থা নিতে পুলিশকেও নির্দেশ দেওয়া হয়েছে।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *