গৌরীশঙ্কর মহাপাত্র ও রাজকুমার মহাপাত্র,দৈনিক আবেশভূমি, ১২ সেপ্টেম্বর:পূর্ব মেদিনীপুরে পরিবেশ সুরক্ষায় ঐতিহাসিক পদক্ষেপ। শুক্রবার ভগবানপুর-১ ব্লকের যদুপুকরে উদ্বোধন হলো আধুনিক প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা ইউনিট।এই কেন্দ্রের মাধ্যমে ভগবানপুর-১, ভগবানপুর-২, চণ্ডীপুর, ময়না ও নন্দকুমার ব্লকের মানুষ প্লাস্টিক বর্জ্য সমস্যার সমাধানে এক নতুন দিগন্তের সূচনা করলেন।এর ফলে পরিবেশ দূষণ কমবে,গ্রামীণ এলাকায় প্লাস্টিক পুনর্ব্যবহার সম্ভব হবে,আগামী প্রজন্মের জন্য তৈরি হবে এক পরিচ্ছন্ন ও সবুজ ভবিষ্যৎ।ফিতা কেটে এই প্রকল্পের উদ্বোধন করেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি বিধায়ক উত্তম বারিক, ভগবানপুর-১ পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সুন্দর পন্ডা, ভগবানপুর-২ পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামলী গিরি, ভগবানপুর-১ বিডিও বিকাশ

    নস্কর,জয়েন্ট বিডিও অনিমেষ মন্ডল,জেলা পরিষদ সদস্য রবিনচন্দ্র মন্ডল ছাড়াও উপস্থিত ছিলেন বিভীষণপুর পঞ্চায়েতের উপপ্রধান সৌরভকান্তি বেরাসহ একাধিক প্রধান, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, সদস্যবৃন্দ, ভিআরপি, ভিভিডি ও বিভিন্ন ব্লক থেকে আগত প্রতিনিধিবৃন্দ।উদ্বোধক সভাধিপতি তার বক্তব্যে বলেন – উন্নয়ন কিভাবে করতে হয় তা মমতা বন্দ্যোপাধ্যায় জানেন বলেই গ্রামীণ এলাকার মানুষের স্বাচ্ছন্দ জীবনযাপন ও পরিবেশ রক্ষায় এমন অভিনব ও আধুনিক পদক্ষেপ। আমাদের দায়িত্ব শুধু আজকের নয়, আগামী দিনেও।প্লাস্টিক বর্জ্য নিয়ন্ত্রণে এই কেন্দ্র পূর্ব মেদিনীপুরের গ্রামীণ উন্নয়নের এক মাইলফলক হয়ে উঠবে।আসুন, সকলে মিলে পরিবেশ রক্ষায় এগিয়ে আসি।

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *