
গৌরীশঙ্কর মহাপাত্র ও রাজকুমার মহাপাত্র, দৈনিক আবেশভূমি, ১২ সেপ্টেম্বর:এগরা -২ ব্লকের দেশবন্ধু ও বিবেকানন্দ পঞ্চায়েতে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি ক্যাম্প হয় শুক্রবার।দুটি শিবিরে বিধায়ক তরুণ কুমার মাইতি উপস্থিত তিনটি বুথের জনসাধারণকে ক্যাম্প ঘিরে সরকারের উদ্দেশ্য ও লক্ষ্য যে কেবল উন্নয়ন এবং সেই উন্নয়ণে সাধারণ মানুষের স্বতস্ফুর্ত অংশগ্রহণ। সকলকে চাহিদা অনুযায়ী উন্নয়নের তালিকা অগ্রাধিকারের ভিত্তিতে ঐক্যমতে গ্রহণ করার পরামর্শ দেন।প্রতি বুথে সরকার যে তালিকাকে মান্যতা দিয়ে ১০ লক্ষ টাকার কাজ করবে তাও স্মরণ করিয়ে দেন।উপস্থিত নবাগত বিডিও পাতিল বিনয় সুনীল তার আধো বাংলায় বক্তব্য সকলে সাগ্ৰহে শোনেন।দেশবন্ধু পঞ্চায়েতে হুড়কুচিয়ায়, উল্টাবাদ ও উড়িজলকর তিনটি বুথ নিয়ে শেষ রাউন্ডের এই ক্যাম্পে ছিলেন পঞ্চায়েত প্রধান মামুনি রানা, উপপ্রধান আলোক মহাপাত্র,ব্লকের এস ই ও প্রসিদ দাস সহ আধিকারিকগণ। ছিলেন সংশ্লিষ্ট তিনটি বুথের নির্বাচিত সদস্য সদস্যা।অনুরূপ ভাবে বিবেকানন্দ পঞ্চায়েতের ক্যাম্পে বিধায়ক যান। সেখানে সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় পঞ্চায়েত প্রধান মনীষা গুছাইত উপপ্রধান চন্দন শীট, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট দিচ্ছি রাধাশ্যাম দীক্ষিত সহ পঞ্চায়েত আধিকারিকগণ। দুটি শিবির এই উপস্থিতি ছিল লক্ষণীয়।
