
গৌরীশঙ্কর মহাপাত্র ও রাজকুমার মহাপাত্র, দৈনিক আবেশভূমি, ১২ সেপ্টেম্বর:শুক্রবার পটাশপুর-২ ব্লকের মথুরা পঞ্চায়েতের মথুরা প্রাথমিক বিদ্যালয়ে ,”আমার পাড়া আমার সমাধান ” কর্মসূচির ক্যাম্প হয় পটাশপুর-২ পঞ্চায়েত সমিতির পরিচালনায় এবং মথুরা পঞ্চায়েতের উদ্যোগে সপ্তম পর্যায়ে শেষ ক্যাম্পটি আজ অনুষ্ঠিত হয় শুক্রবার। সারদাবাড় এবং মথুরার দুটি বুথ মোট তিনটি বুথ নিয়ে এই ক্যাম্প। পাশাপাশি যে প্রকল্প নিয়ে দুয়ারে সরকার শিবির সেই সব প্রকল্পে যারা নতুন করে আবেদন করতে চান জনসাধারণের সেই আবেদনের কাগজপত্র নেওয়া হয়। অনুষ্ঠানের সূচনা করেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি বিধায়ক উত্তম বারিক।ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি স্বপন মাইতি, পটাশপুর-১ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি পীযূষ কান্তি পন্ডা, বিডিও শঙ্খ ঘটক , কর্মাধ্যক্ষ দুর্গাপদ পাহাড়ি, মানস রায়, কৃষ্ণেন্দু রায় চৌধুরী , সমবায়ী জেলা পরিষদ সদস্য গোলোকেশ নন্দ গোস্বামী ও প্রণতি আচার্য, পটাশপুর থানার ওসি সুরজ আশ , সাউথখণ্ড অঞ্চল প্রধান বিজন বন্ধু বাগ, শ্রীরামপুর অঞ্চল প্রধান পূরবী মাইতি , ব্লকের ডেপুটি সেক্রেটারি সেক্রেটারি সুকেশ চন্দ্র বর, গণসংগঠক ও শিক্ষক গোবিন্দ প্রধান প্রমুখ। সকলকে স্বাগত জানান মথুরা পঞ্চায়েত প্রধান মৌসুমী রানী দাস প্রধান ও উপ-প্রধান সত্যেন্দ্রনাথ পন্ডা। ছিলেন পঞ্চায়েত সমিতির সদস্য কৃষ্ণেন্দু রায়চৌধুরী ,মানস রায়, অঞ্চল অফিসের সমস্ত স্টাফ , পঞ্চায়েতের দলনেতা নিরুপম পাহাড়ি ও তিনটি বুথের নির্বাচিত সদস্যরা ।সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনায় সমাজসেবী দুই গণ সংগঠক বরুণ গিরি ও কৃষ্ণেন্দু সনবিগ্রোহী ।ক্যাম্প উদ্বোধন পর্বে মথুরায় একটি আই সি ডি এস গৃহের উদ্বোধন করেন সভাধিপতি। জনসাধারণের উৎসাহ ছিল চোখে পড়ার মতো । উৎসবের মেজাজে স্থানীয়রা অনুষ্ঠানে অংশগ্রহণ করে নিজেদের সমস্যা তুলে ধরেন অগ্রাধিকারের ভিত্তিতে একটি তালিকা তৈরি করেন। শীঘ্রই ওই তালিকাকে মান্যতা দিয়ে প্রতি বুথে ১০ লক্ষ টাকার কাজ হবে বলে জানান বিডিও শঙ্খ ঘটক। শেষে সকলকে ধন্যবাদ জানান প্রধান মৌসুমী রানী দাস প্রধান ।