
গৌরীশঙ্কর মহাপাত্র ও রাজকুমার মহাপাত্র, দৈনিক আবেশভূমি, ১৫ সেপ্টেম্বর: ভগবানপুর সার্কেল প্রাইমারি টিচার্স কো অপারেটিভ সোসাইটির ২৯ তম বার্ষিক সাধারণ সভায় হয় রবিবার।ভগবানপুর স্টেট প্ল্যান প্রাথমিকে ব্লকের-২৫ শিক্ষাবর্ষের মাধ্যমিকের- ৬ও উচ্চ মাধ্যমিকের-৫ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অবসর প্রাপ্ত ৬ শিক্ষককে বিদায় সম্বর্ধনা দেওয়া হয়। পাশাপাশি এলাকার বি টেক ইন্জিনিয়ারিং এর চতুর্থ সেমিস্টারে পাঠরত ক্যান্সার আক্রান্ত ছাত্র সুরজিৎ দুয়ারির মায়ের হাতে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়। উপস্থিত অনেক শিক্ষক শিক্ষিকা ঐ ছাত্রের চিকিৎসায় ব্যাক্তিগত সহায়তা করেন।লোনের মেয়াদ বৃদ্ধিতে এ আর সি এসের অনুমোদনের জন্য সুপারিশ, লোণীদের ইন্সুরেন্স এসাইনমেন্টের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত হয়। ডিসেম্বরে প্রতিটি প্রাথমিকের সেরা দুই দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর সেরা ছাত্রকে নিয়ে একটা মেধা অন্বেষণ পরীক্ষার সিদ্ধান্ত হয়। প্রতিটি শ্রেণীর তিন স্থানাধিকারী ৯জনকে আগামী বছর সাধারণ সভায় সম্বর্ধনা দেওয়া এবং ৮০ শতাংশের উর্ধ্বে প্রাপ্তদের বিশেষ পুরস্কারের ব্যবস্থা সিদ্ধান্ত হয়। সংস্থার ১৯৬ সদস্যের ১৫৫ জন উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন সোসাইটির সম্পাদক আশিষ কুমার মহেশ,সহ সভাপতি মৃত্যুঞ্জয় দাস অধিকারী ও সকল শিক্ষক শিক্ষিকাগণ।
