গৌরীশঙ্কর মহাপাত্র ও রাজকুমার মহাপাত্র, দৈনিক আবেশভূমি,২৮ সেপ্টেম্বর: পটাশপুর-২ ব্লকের মথুরা পঞ্চায়েতে স্বাধীনতা সংগ্রামী প্রসন্ন কুমার ত্রিপাঠী প্রতিষ্ঠিত ৭৯ বৎসরের পানিয়া সারদাবাড় সার্বজনীন দুর্গোৎসব এর শুভ উদ্বোধন হয় রবিবার মহাষষ্ঠীর পুণ্য

    লগ্নে।প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে উৎসবের সূচনা করেন চন্ডীপুর রামকৃষ্ণ মঠ মিশনের মহারাজা পরমপূজ্যপাদ শ্রীমৎ স্বামী সর্বপ্রদানন্দজী। ঐ মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আঞ্চলিক ইতিহাস গবেষক সাহিত্যিক মন্মথ দাস, সমাজসেবী বলাই লাল দাস, প্রতাপদীঘি রামকৃষ্ণ সারদা শিক্ষা সদনের প্রধান শিক্ষক শক্তিপদ গিরি , রামকৃষ্ণ মিশন গুচ্ছ সমিতির কর্ণধার অমলেন্দু ভূঁইয়া,প্রতিষ্ঠাতা প্রসন্ন বাবুর ছেলে পানিয়া সারদাবাড় হাইস্কুলের প্রাক্তন শিক্ষক শান্তনু ত্রিপাঠী এবং মেলা কমিটির অন্যতম প্রবীণ সদস্য তরুণ দাস প্রমুখ।স্বাগত
      ভাষণ দেন পূজা কমিটির সম্পাদক দীপক দাস,এবারের পুজোর থিম জয়রামবাটি মাতৃমন্দির। অনুষ্ঠানে কমিটির হাতে সি এন চ্যানেল এর পক্ষে সেরা পূজোর স্মারক সম্মান তুলে দেওয়া হয় ।
      মহারাজা তাঁর ভাষণে রামকৃষ্ণ
        এবং মা সারদার আদর্শকে মডেল করে ব‍্যাক্তি ও পারিবারিক জীবন গঠনে সকলকে পরামর্শ দেন।
        সাহিত্যিক মন্মথ নাথ দাস ৭৯ বৎসর পূর্বে তৎকালীন সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে পার্শ্ববর্তী বাল‍্যগোবিন্দপুর চৌধুরী, ছোট উদয়পুর দাসমহাপাত্র ও আড়গোয়ালে দাসেদের পরিবারিক পূজার বাইরে পানিয়ায় পানিয়া সারদাবাড়, মথুরা, মংরাজ, ছয়ঘরি, আড়গোয়াল,তাহালিয়া, দেউলবাড় কৃষ্ণনগর প্রভৃতি কয়েকটি গ্রামের মানুষদের নিয়ে সার্বজনীন এই মেলার উৎপত্তি ইতিহাস তুলে উপস্থিত সকলকে সমৃদ্ধ করেন। শেষে সকলকে ধন্যবাদ জানান কমিটির মেলা কমিটির সভাপতি কানাইলাল বেরা। অনুষ্ঠানের সঞ্চালনায় উৎপল বিকাশ দাস।

          Share

          Leave a Reply

          Your email address will not be published. Required fields are marked *