গৌরীশংকর মহাপাত্র ও রাজকুমার মহাপাত্র, দৈনিক আবেশভূমি:২৯ সেপ্টেম্বর।পটাশপুর-২ ব্লকের পঁচেটে পঞ্চায়েতের খড়াই খাটুয়াবাড় রামকৃষ্ণ সেবাশ্রমের আনুষ্ঠানিক পথচলা ও দুর্গোৎসবের শুভ সূচনা হয় শারদ ষষ্ঠীতে রবিবার।খাটুয়াবাড় গ্রামের শশাঙ্ক শেখর মহাপাত্রের স্মৃতিতে বেলুড় মঠ রামকৃষ্ণ মঠ ও মিশনকে তার স্ত্রী সুমিত্রা ও ছেলে মানস মহাপাত্র এর দানকৃত আড়াই একর জায়গায় বেলুড় মঠ নিয়ন্ত্রিত এই সেবাশ্রমের পথচলা শুরু হয় । মহতী পর্বে উপস্থিত ছিলেন সেবাশ্রম এর দায়িত্ব প্রাপ্ত মহারাজ আচার্য শ্রদ্ধাময়ানন্দ জী,ট্রাস্ট সভাপতি হিরণ্ময় আচার্য, স্থানীয় হাই স্কুলের প্রধান শিক্ষক নিত্যানন্দ জানা, কাশিপুর এমএস কের প্রাক্তন প্রধান শিক্ষক অসিত আচার্য, পটাশপুর- ২ পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ‍্যক্ষ দুর্গাপদ পাহাড়ি ও প্রাক্তন স্বাস্থ‍্য কর্মাধ‍্যক্ষ ও ট্রাস্ট সদস্য তাপস কুমার বেরা প্রমুখ। সংস্থার পক্ষে

    জানানো হয় এই প্রথম দুর্গোৎসবেরও সূচনা হয় এ দিন। আগামী মঙ্গলবার অষ্টমীতে ২০০ দুস্থ‍্যের হাতে বস্ত্র তুলে দেওয়া হবে। নবমীতে থাকছে ৩০০০ মানুষকে নিয়ে মহোৎসব। সোমবার স্থানীয় শিক্ষানবিশদের প্রানোচ্ছল সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে
      কালীকীর্তন পরিবেশিত হয়। শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান ট্রাস্ট সম্পাদক সুকুমার দাস।

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *